বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

গণহারে ‘অসুস্থতাজনিত ছুটি’, ৩০ কর্মীকে ছাঁটাই করল এয়ার ইন্ডিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার (৯ মে) এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কর্তৃপক্ষ সংস্থাটির সব কর্মচারীদের নিয়ে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে। এ বৈঠক থেকে একসঙ্গে এতজন সিনিয়র কেবিন ক্রু’র ছুটি নেয়ার কারণ খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। 

এর আগে, বুধবার (৮ মে) ৩০০ জন কর্মী একসঙ্গে ছুটি নেয়ায় সাময়িকভাবে কর্মী সংকটে পড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এতে অন্তত ৮৬টি ফ্লাইট বাতিল হয়ে যায়। বৃহস্পতিবারও অন্তত ৭৪টি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে সংস্থাটি।

এ অবস্থায় কর্মীদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। যেসব কর্মীরা ছুটি নিয়েছেন তাদের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে অফিসে দেখা করার আলটিমেটাম দিয়েছে সংস্থাটি। আর তারা যদি দেখা না করেন, এর ‘ফল’ ভোগ করতে হবে বলে স্পষ্ট জানানো হয়েছে। 

বুধবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তিন শতাধিক সিনিয়র কেবিন ক্রু বিমান উড্ডয়নের ঠিক আগে ‘অসুস্থতা’র কারণ দেখিয়ে গণহারে ছুটি নেন। পরে তাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। এতে বিপাকে পড়ে এয়ার ইন্ডিয়া।  

কিউএনবি/আয়শা/০৯ মে ২০২৪,/দুপুর ২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit