শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম

বাবরকে টানা তিন ছক্কা মারার চ্যালেঞ্জ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৭৪ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম ম্যাচে ৩০০০ রান করার রেকর্ডে স্বদেশি মোহাম্মদ রিজওয়ানের পরেই আছেন বাবর আজম। ভারতের বিরাট কোহলির সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বনিম্ন ৮১ ইনিংসে এই রান করেছেন তিনি। তবে এরপরেও প্রায়ই সমালোচনা সহ্য করতে হয় বাবরকে। তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ তার স্ট্রাইকরেট নিয়ে। এই ধুন্ধুমার মারকুটে ক্রিকেটের সময়ও টি-টোয়েন্টিতে তার স্ট্রাইকরেট ১২৫ এর ঘরে।


আধুনিক টি-টোয়েন্টির যা চাহিদা তার চেয়ে বেশ পিছিয়েই বাবর। ধারাবাহিক রান পেলেও তার বড় ইনিংস অনেক সময়ই দলের কাজে লাগার চেয়ে বুমেরাং হয়েছে বেশি।
 

 

বাসিত আলি

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তানের নেতৃত্ব থাকছে বাবরের হাতে। অনেকেই নাখোশ সেই বিষয়টি নিয়ে। এবার বাবরকে বিশেষ চ্যালেঞ্জ দিয়েছেন পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান বাসিত আলী। চ্যালেঞ্জটা হচ্ছে – এবারের বিশ্বকাপে বাবরকে যুক্তরাষ্ট্র বা আয়ারল্যান্ড বাদে গ্রুপের অন্য কোনো দলের বিপক্ষে যদি টানা তিন বলে ৩টি ছক্কা মারতে পারেন, তবে তিনি তার ইউটিউব চ্যানেলই বন্ধ করে দেবেন।

নিজের ইউটিউব চ্যানেলে বাসিত বলেন, ‘আয়ারল্যান্ড বা আমেরিকা নয়, বাবর যদি বড় কোনো দলের বিরুদ্ধে পরপর তিনটি ছক্কা মারতে পারে, তাহলে আমার ইউটিউব চ্যানেল বন্ধ করে দিব। বাবর আমার এই চ্যালেঞ্জ নিয়ে দেখাক। ও যদি বিশ্বকাপে এই কাজ করে দেখাতে না পারে, তাহলে ওর ওপেন করা উচিত নয়।’

বাবর বা তার সমর্থকরা অবশ্য সাবেক এই ক্রিকেটারের কথাকে পাত্তা দিচ্ছেন না। বাবর সমর্থকদের দাবি আলোচনায় থাকতেই এসব বলছেন এই সাবেক খেলোয়াড়। ক্যারিয়ারের শুরুতে বাসিতকে কিংবদন্তি জাভেদ মিয়াদাদের উত্তরসূরি হিসেবে ভাবা হতো। কিতু শেষ পর্যন্ত ১৯ টেস্ট ও ৫০ ওয়ানডে ম্যাচেই তার ক্যারিয়ার থেমে গেছে। 

 

 

কিউএনবি/আয়শা/০৯ মে ২০২৪,/দুপুর ২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit