বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে যুবক অপহরণ,৫ লাখ টাকা মুক্তিপনের অভিযোগে মামলা রাঙামাটিতে ৪০ লিটার চোলাই মদসহ ১২ জন গ্রেপ্তার ‘মাজার ভাঙতে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ — দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ইরানি হামলার ভয়ে কেন কাঁপছে বুলগেরিয়ার গ্রামটি? প্রত্যেক নাগরিকের চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ডিসেম্বরে মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ হাতীবান্ধা সীমান্তে কৃষকদের ওপর বিএসএফের হামলা, স্থানীয়দের ধাওয়ায় অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পলায়ন, পরে পতাকা বৈঠকে হস্তান্তর সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ আশুলিয়ায় আলোচিত শিশু তাসিন হত্যার রহস্য উদঘাটন; ব্যক্তিগত আক্রোশ থেকে হত্যাকান্ড  ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন, নিরব প্রশাসন॥

গাজার আল-শিফা হাসপাতালে তৃতীয় গণকবরের সন্ধান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। টানা সাত মাসের বেশি সময় ধরে ওই ভূখণ্ডে বর্বরতা ও নৃশংসতা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এর সর্বশেষ প্রমাণ মিলল গাজার আল-শিফা হাসপাতালে। সেখানে তৃতীয় গণকবরের সন্ধান পাওয়া গেছে।

এই গণকবর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত ৪৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি মেডিকেল দলগুলো গাজা শহরের আল-শিফা হাসপাতালে তৃতীয় গণকবরের সন্ধান পেয়েছে বলে বুধবার গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে।

মিডিয়া অফিস এক বিবৃতিতে বলেছে, “এখন পর্যন্ত প্রায় ৪৯ জনের লাশ গণকবর থেকে উত্তোলন করা হয়েছে এবং আরও লাশের খোঁজে অনুসন্ধান অব্যাহত রয়েছে।”

জানা গেছে, এ নিয়ে গাজা উপত্যকায় রিপোর্ট লেখা পর্যন্ত কমপক্ষে সাতটি গণকবর পাওয়া গেছে।

গাজার মিডিয়া অফিস বিবৃতিতে জানিয়েছে, আল-শিফা হাসপাতালে তিনটি গণকবর, দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের হাসপাতালে তিনটি এবং উত্তর গাজার কামেল আদওয়ান হাসপাতালে একটি গণকবর পাওয়া গেছে।

এতে আরও বলা হয়, সাতটি গণকবর থেকে এখন পর্যন্ত অন্তত ৫২০টি লাশ উদ্ধার করা হয়েছে।

ওই উপত্যকায় ইতোমধ্যে ইসরায়েলি বাহিনীর নৃশংসতায় নিহত হয়েছে ৩৪ হাজার ৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি। আহত হয়েছে আরও ৭৮ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ। সূত্র: আনাদোলু এজেন্সি

কিউএনবি/অনিমা/০৯ মে ২০২৪,/সকাল ১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit