মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

ডোমারে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে পুলিশের বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৯২ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে ডোমার থানা পুলিশের বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।ডোমার থানা আয়োজিত মঙ্গলবার (৭ মে) সকাল ১১টায় ডোমার ইসলামিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসা মাঠে ডোমার থানা অফিসার ইনচার্জ মহসীন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে বিশেষ ব্রিফিং প্রদান করেন নীলফামারী জেলা পুলিশ সুপার মোঃ গোলাম সবুর (পিপিএম সেবা)। বিশেষ অতিথি হিসাবে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ), ডোমার ডিমলার সহকারী পুলিশ সুপার (সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ, নীলফামারী সদর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোস্তফা মঞ্জুর, সৈয়দপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) কল্লোল কুমার দত্ত, ডোমার থানার এসআই আমজাদ হোসেন, কাওছার আলী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা কল্পনা রানী দাস প্রমূখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ট্রাফিক ইন্সপেক্টর মোকারম হোসেন সরকার, মিজানুর রহমান মিজান, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমানসহ পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নির্বাচনকে সুষ্ঠ ও শান্তিপূর্ণ করতে পুলিশ, আনসার, বিজিপির পাশাপাশী সাদা পোশাকে প্রায় ২ হাজার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মাঠে কাজ করবে বলে থানা অফিসার ইনচার্জ মহসীন আলী জানান।

অপরদিকে দুপুরে উপজেলা নির্বাচন কার্যালয় হতে ভোটের বাক্্র, ব্যালট পেপার সহ প্রয়োজনীয় জিনিষপত্র প্রিজাইটিং কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে প্রেস ব্রিফিংএর মাধ্যমে তুলে দেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটারনিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। শান্তিপূর্ণ ভোট গ্রহনে সকল কর্মকর্তদের পরামর্শ প্রদান করেন তিনি। উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৭ হাজার ৫শত ৭১ টি, মোট কেন্দ্র ৭৫ এবং বুথ সংখ্যা হবে ৫শত ৮৫টি। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা নূর-ই-আলম।

কিউএনবি/অনিমা/০৭ মে ২০২৪,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit