শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম

দক্ষিণ আফ্রিকায় ভবন ধসে নিহত ৩, আটকা ৫১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার (৭ মে) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, সোমবার (৬ মে) দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের দক্ষিণ উপকূলীয় শহর জর্জের একটি নির্মাণাধীন ভবন ধসে পড়েছে।

মঙ্গলবার জর্জের পরিষেবা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ভবন ধস থেকে ২৪ জনকে আহত অবস্থায় উদ্ধারের পর তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ভবনটিতে ৫১ জন আটকা পড়েছেন।
 
ভবন ধসের সময় ঘটনাস্থলে ৭৫ জন নির্মাণ শ্রমিক কাজ করছিলেন বলে জানিয়েছেন ওয়েস্টার্ন কেপ প্রিমিয়ার অ্যালেন উইন্ডি। রয়টার্সের পাওয়া সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, সোমবার দুপুরের দিকে ভবনধসে চারদিক ধুলায় মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে।
 
স্থানীয় কাউন্সিলর থেরেসা জেই ঘটনাস্থলের বিবৃতিতে সাংবাদিককে জানান, আমার চোখের সামনে একজন ভবনটিতে কাজ করছিলেন। এরপর হঠাৎ করে দেখি এক বিকট শব্দে ভবনটি ধসে পড়ল। সেসময় আমিও ঘাবড়ে গিয়েছিলাম।
 
প্রাদেশিক সরকার জানিয়েছে, পুলিশ এবং উদ্ধারকর্মীরা স্নিফার কুকুর নিয়ে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। জর্জ শহরের মেয়র লিওন ভ্যান ওয়াইক এসএবিসি সংবাদমাধ্যমকে জানান, উদ্ধারকর্মীরা তাদের সর্বোচ্চ দিয়ে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। তবে উদ্ধারকাজ শেষ করতে রাত হয়ে যাবে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মে ২০২৪,/দুপুর ২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit