শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিদেশি শিক্ষার্থীদের কর্মঘণ্টা নির্ধারণ করে দিল কানাডা

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিদেশি শিক্ষার্থীদের সপ্তাহিক কর্মঘণ্টা নির্ধারণ করে দিল কানাডা সরকার। তার কারণ পড়াশুনার চেয়ে কাজে বেশি ব্যস্ত থাকায়, তাদের অ্যাকাডেমি পারফরম্যান্সে উল্লেখযোগ্য পতন হয়েছে। 

এর আগে বিদেশি শিক্ষার্থীদের ২০ ঘণ্টার বেশি ক্যাম্পাসের বাইরে কাজ করার অনুমতি দেওয়া হয়েছিল। কানাডার অভিবাসন মন্ত্রী মার্ক মিলার বলেছেন, শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রতি সপ্তাহে ২০ ঘণ্টার বেশি কাজ করার অনুমতি দেওয়ার অস্থায়ী নীতির মেয়াদ ৩০ এপ্রিল শেষ হবে। এটি আর বাড়ানো হবে না।

তিনি আরও জানিয়েছেন, আমাদের লক্ষ্য হল প্রতি সপ্তাহে ক্যাম্পাসের বাইরে শিক্ষার্থীদের কাজের সময়সীমা ২৪ ঘণ্টায় কমিয়ে আনা। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মহামারী করোনার সময়ে বিদেশি শিক্ষার্থীদের জন্য ২০ ঘণ্টা কাজের সময়সীমা অস্থায়ীভাবে তুলে নিয়েছে।

মিলার জানিয়েছেন, শিক্ষার্থীদের সপ্তাহে ২৪ ঘণ্টা পর্যন্ত কাজ করার অনুমতি দেওয়া মানে তারা পড়াশোনায় আরও বেশি করে মনোযোগ দিতে সক্ষম হবেন। ক্যাম্পাসের বাইরে কাজ করায় বিদেশি শিক্ষার্থীদের বিশেষ উপকার হবে। তাদের কাজের অভিজ্ঞতা অর্জনও হবে, পড়াশোনায়ও কোনও ঘাটতি হবে না।

অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রে যারা প্রতি সপ্তাহে ২৮ ঘণ্টার বেশি কাজ করেন তাদের অ্যাকাডেমিক কর্মক্ষমতা অনেক কমেছে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ মে ২০২৪,/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit