শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম
আলাস্কার কাছে বিধ্বস্ত উড়োজাহাজটি ঘন কুয়াশার মধ্যে দ্বিতীয়বার অবতরণের চেষ্টা করছিল নেপালকে উড়িয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের শুভসূচনা সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী লজ্জার রেকর্ডে পাকিস্তানের নাম রাওয়ালপিন্ডিতে বাথরুমে হাত-পা বাঁধা নারীর মরদেহ, স্বামী ও গৃহকর্মী গ্রেফতার ভারতে এমপির ছেলের গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু নিজের স্বপ্নের পথে পূজা চেরি: ‘অজান্তেই সেই নারী হয়ে উঠছি’ সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ৬ ভারতীয় নাবিক সমুদ্রে ভারত-জাপানের শক্তিবৃদ্ধি, কৌশলগত চাপে চীন নিজের বিয়ের অনুষ্ঠান থামিয়ে ক্যাটারিং দলের কর্মীদের চিকিৎসা দিলেন ডাক্তার কনে

‘৫ বছরে নন-ক্যাডার পদে ৭৪৪৭ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে’

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মে, ২০২৪
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, গত ৫ বছরে তিনটি বিসিএস পরীক্ষার মাধ্যমে নন-ক্যাডার পদে ৭ হাজার ৪৪৭ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

আজ সোমবার সংসদে সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, গত ৪০, ৪১ ও ৪৩তম বিসিএস পরীক্ষার মাধ্যমে নন-ক্যাডার (নবম-১২তম গ্রেড) পদে ৭ হাজার ৪৪৭ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

মন্ত্রী বলেন, সরকারের নীতিনির্ধারণ পর্যায়ে সিদ্ধান্তের মাধ্যমে সরকারের প্রাতিষ্ঠানিক কলেবর বাড়ানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ে দফতর বা সংস্থার সংখ্যা বাড়লে পদ সংখ্যা বাড়ে এবং বাড়তি লোকবলের চাহিদা সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিসিএসে উত্তীর্ণদের চাকরি প্রাপ্তির সুযোগ বাড়তে পারে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ মে ২০২৪,/রাত ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit