শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম
আলাস্কার কাছে বিধ্বস্ত উড়োজাহাজটি ঘন কুয়াশার মধ্যে দ্বিতীয়বার অবতরণের চেষ্টা করছিল নেপালকে উড়িয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের শুভসূচনা সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী লজ্জার রেকর্ডে পাকিস্তানের নাম রাওয়ালপিন্ডিতে বাথরুমে হাত-পা বাঁধা নারীর মরদেহ, স্বামী ও গৃহকর্মী গ্রেফতার ভারতে এমপির ছেলের গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু নিজের স্বপ্নের পথে পূজা চেরি: ‘অজান্তেই সেই নারী হয়ে উঠছি’ সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ৬ ভারতীয় নাবিক সমুদ্রে ভারত-জাপানের শক্তিবৃদ্ধি, কৌশলগত চাপে চীন নিজের বিয়ের অনুষ্ঠান থামিয়ে ক্যাটারিং দলের কর্মীদের চিকিৎসা দিলেন ডাক্তার কনে

বিটিভিতে শুরু হতে যাচ্ছে আইন বিষয়ক অনুষ্ঠান ‘প্রমাণিত: অপ্রমাণিত- আইনের সহজপাঠ’

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মে, ২০২৪
  • ২৫৯ Time View

জালাল আহমদ, আদালত প্রতিবেদক : বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’তে শুরু হতে যাচ্ছে আইন বিষয়ক অনুষ্ঠান “প্রমাণিত: অপ্রমাণিত- আইনের সহজপাঠ”।২৫ মিনিট দৈর্ঘ্যের অনুষ্ঠানটি ধারাবাহিক দুই ধাপে প্রচারিত হবে।আগামীকাল ৭ মে (২০২৪) খ্রি: মঙ্গলবার বিকাল ৪:১৫ ঘটিকায় বাংলাদেশ সুপ্রীম কোর্টের অডিটোরিয়ামে

সুপ্রীম কোর্ট লিগাল এইড কমিটির সহায়তায়  বাংলাদেশ টেলিভিশন প্রযোজিত আইন বিষয়ক উন্নয়নমূলক অনুষ্ঠান ‘প্রমাণিত: অপ্রমাণিত- আইনের সহজপাঠ’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে। 

বাংলাদেশের প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি জনাব ওবায়দুল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের  আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক এম পি এবং বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার  মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব  মোহাম্মদ আলী আরাফাত, এম পি।

বাংলাদেশে বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল এবং প্রাইভেট রেডিওতে আইন আদালত বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান প্রচারিত হলেও রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ‘বাংলাদেশ টেলিভিশন’ এ এটাই প্রথম আইন ও আদালত বিষয়ক অনুষ্ঠান।

এই বিষয়ে অনুষ্ঠানের পরিকল্পনাকারী ও  সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক নারী বিচারপতি কৃষ্ণা দেবনাথ জানান,”অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ন্যায় বিচারের বিষয়ে মানুষ কে সচেতন করা। অনুষ্ঠানটি দুই ধাপে প্রচারিত হবে। প্রথম ধাপে ১০ মিনিটের একটি ভিজুয়াল স্টোরি  প্রচারিত হবে। দ্বিতীয় ধাপে থাকবে ১৫ মিনিটের আইন ও আদালত বিষয়ক আলোচনা”।

কিউএনবি/আয়শা/০৬ মে ২০২৪,/রাত ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit