শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের আরও একটি হতাশার হার

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৮৯ Time View

স্পোর্টস ডেস্ক : প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করে ফেলেছে ভারত। আজ চতুর্থ টি-টোয়েন্টিতে এসেও লড়াই দেখাতে পারল না বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের কাছে ডিএলএস মেথডে ৫৬ রানে হেরেছে স্বাগতিকরা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিন পরিবর্তন আনা হয় এ ম্যাচের একাদশে। অভিষেক হয় ১৪ বছর বয়সী পেসার হাবিবা ইসলাম পিংকির। যদিও খুব একটা আলো ছড়াতে পারেননি। ২ ওভারে ২০ রান দিয়ে উইকেটশূন্য থাকেন তিনি।

বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ১৪ ওভারে। যেখানে ৬ উইকেট হারিয়ে ১২২ রান করে ভারত। সর্বোচ্চ ৩৯ রান আসে অধিনায়ক হারমানপ্রিত কৌরের ব্যাট থেকে। এছাড়া রিচা ঘোষ ২৪, স্মৃতি মান্ধানা ও দয়ালান হেমলতা করেন ২২ রান। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন মারুফা আক্তার ও রাবেয়া খান।  

তাড়া করতে নেমে আবারও সেই হতশ্রী ব্যাটিং উপহার দেয় টাইগ্রেসরা। ১৪ ওভার খেললেও ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৭ উইকেটে ৬৮ রানের বেশি করতে পারেনি। সর্বোচ্চ ২১ রান করেন ওপেনার দিলারা আক্তার। এছাড়া রুবাইয়া হায়দার ১৩ ও শরিফা খাতুনের ব্যাট থেকে আসে ১১ রান। বাকিরা কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন দীপ্তি শর্মা ও আশা সোবহানা।

একই ভেন্যুতে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি হবে আগামী ৯ মে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ মে ২০২৪,/রাত ৯:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit