রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
মহানবী (সাঃ) এর আদর্শ হোক জীবন পরিচালনার অন্যতম শক্তি -ছারছীনার পীর ছাহেব পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কাতারের আমিরের অভিনন্দন ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের নওগাঁ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে স্যালাইন মজুতের পরও রোগীকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ   বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে খন্দকার মারুফের অভিনন্দন অগ্রিম বুকিংয়ে ‘টক্সিক’-এর বড় চমক, ২ দিনেই ছাড়াল ২৭ কোটি রুপি ভাঙ্গার মতো নির্মাতার সঙ্গে কখনোই কাজ করতেন না দীপিকা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

ঢাকা-সিলেটে হবে নারী টি২০ বিশ্বকাপ, বাংলাদেশের প্রতিপক্ষ যারা

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৭৭ Time View

স্পোর্টস ডেস্ক : সিলেট থেকে হেলিকপ্টারে উড়িয়ে আনা হয় বাংলাদেশ ও ভারত নারী দলের দুই অধিনায়ক নিগার সুলতানা ও হারমনপ্রীত কৌরকে। রোববার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে মেয়েদের টি ২০ বিশ্বকাপের সূচি প্রকাশ অনুষ্ঠানে তাদের সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হোসেন এবং আইসিসির প্রধান নির্বাহী জেফ অ্যালার্ডাইস। 

বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ কে সেটা এখনো নিশ্চিত হয়নি। বাছাইপর্ব পেরিয়ে আসা দলের সঙ্গে উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে স্বাগতিকরা। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। বি-গ্রুপে থাকা বাংলাদেশের ম্যাচগুলো মিরপুরে, এ-গ্রুপের ম্যাচ হবে সিলেটে। সব মিলে ১০ দলের ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। নারী টি ২০ বিশ্বকাপের নবম আসর এটি। ১৮ দিনের টুর্নামেন্টের পর্দা নামবে ২০ অক্টোবর।

এর আগে বাংলাদেশ ২০১৪ সালে প্রথমবারের মতো টি ২০ বিশ্বকাপ আয়োজন করেছিল। প্রথমদিনের প্রথম ম্যাচে বেলা ৩টায় ইংল্যান্ডের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। বাছাইপর্ব থেকে আসা দল ছাড়াও বাংলাদেশের গ্রুপে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকরা নিজেদের দ্বিতীয় ম্যাচে ৫ অক্টোবর সন্ধ্যা ৭টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে। ৯ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি হবে বেলা ৩টায়। এ-গ্রুপের পাঁচ দল-অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান ও বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল। ২০ অক্টোবর মিরপুরে ফাইনাল। সব মিলে সিলেটে ১১টি ও মিরপুরে ১২ ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৭ সেপ্টেম্বর থেকে বিকেএসপিতে শুরু হবে প্রস্তুতি পর্ব।

সিলেটে ভারত ও বাংলাদেশের টি ২০ সিরিজ চলার কারণে অনুষ্ঠান শেষেই সিলেটে ফিরে যান দুই অধিনায়ক। আগের চার বিশ্বকাপের ব্যর্থতা ভুলে ভালো কিছু করতে চায় স্বাগতিকরা। নিগার সুলতানা বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন থাকে নিজের দেশে বিশ্বকাপ খেলার। খুব কম সংখ্যক খেলোয়াড় এটা খেলতে পারে। আমাদের দলে যারা আছে কমবেশি হয়তো এখান থেকে সবাই খেলবেন। যারা খেলবে তারা অনেক বেশি সৌভাগ্যবান যে বাংলাদেশের মাটিতে আমরা বড় টুর্নামেন্টে বাংলাদেশের জার্সি গায়ে প্রতিনিধিত্ব করতে পারব।’ 

তিনি বলেন, ‘আমরা অনেক বেশি রোমাঞ্চিত আবার একটু টেনশনও কাজ করছে। দেশের সমর্থকরা থাকবে। সবাই চাইবে আমরা ভালো করি। আমরা এখন কঠিন সময় পার করছি। আমরা শেষ চারটা বিশ্বকাপ খেলেছি, ২০১৪ ছাড়া আর কোনোটিতে ম্যাচ জিততে পারিনি। আমাদের ফোকাস প্রথমে থাকবে যেন আমরা ম্যাচ জিততে পারি বাস্তবসম্মতভাবে। সবাই যদি সেরাটা দিয়ে চেষ্টা করতে পারি, বিশ্বকাপ হয়তো আমরা রঙিন করে রাখতে পারব।’

উন্মাদনা বাড়াতে শিক্ষার্থীদের জন্য ফ্রি টিকিট থাকবে কি না জানতে চাইলে নাজমুল হাসান বলেন, ‘শিক্ষার্থীদের ফ্রি ম্যাচ দেখানোর চেষ্টা করব। বোর্ড নিজের উদ্যোগে চেষ্টা করবে ওদেরকে মাঠে আনার জন্য। সেটার জন্য যদি পেমেন্ট করতে হয়, বোর্ড করবে। বিশ্বকাপের কোনো টিকিটই কিন্তু ফ্রি থাকে না।’

২০২৪ নারী টি ২০ বিশ্বকাপের ১০ দল

গ্রুপ ‘এ’

অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড পাকিস্তান, বাছাই চ্যাম্পিয়ন

গ্রুপ ‘বি’

বাংলাদেশ, দ. আফ্রিকা, ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ, বাছাই রানার্সআপ

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি

 

 

 

 

কিউএনবি/আয়শা/০৬ মে ২০২৪,/বিকাল ৩:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit