শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম

মোটরসাইকেল দুর্ঘটনায় যুগান্তর প্রতিনিধি রায়হান গুরুতর আহত

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মে, ২০২৪
  • ১৪৭ Time View

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : অটোবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দৈনিক যুগান্তর পত্রিকার শরীয়তপুর জেলা প্রতিনিধি কে এম রায়হান কবীর সোহেল গুরুতর আহত হয়েছে। আজ দুপুর দেড়টার দিকে শরীয়তপুর পৌরসভার দাসাত্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।

দৈনিক মানবকন্ঠ পত্রিকার শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রতিনিধি নাছির আহাম্মেদ আলী জানান, আজ রোববার সকাল ১০টার দিকে দৈনিক যুগান্তর, এস এ টিভি ও বিডি নিউজের শরীয়তপুর জেলা প্রতিনিধি কে এম রায়হান কবীর সোহেল জেলা শহরের অফিস থেকে মোটর সাইকেল যোগে সংবাদ সংগ্রহের কাজে নড়িয়া উপজেলায় যায়। সেখান থেকে বেলা ১টার সময় জেলা শহরের নিজ বাড়ীতে ফিরছিলেন। পথিমধ্যে শরীয়তপুর-নড়িয়া সড়কের দাসাত্তা নামক স্থানের মোড়ে পৌছলে বিপরিত দিক থেকে আসা একটি অটোবাইক রায়হানের মোটর সাইকেলটিকে ধাক্কাদিলে মোটারসাইকেলসহ পাকা সড়কে ছিটকে পড়ে যায়। এ সময় রায়হান কবীর সোহেলের তিনটি দাত ও গলার নিচের একটি হাড় (ঈড়ষষধৎ নড়হব) ভেঙ্গে মারাত্মক আহত হয়। আহত রায়হানকে স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।

কিউএনবি/অনিমা/০৫ মে ২০২৪,/বিকাল ৪:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit