শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

তবে কি একই পরিবারে বিয়ে করবেন সারা-জাহ্নবী?

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মে, ২০২৪
  • ১৪৭ Time View

বিনোদন ডেস্ক : বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে বর্তমানে লন্ডনে রয়েছেন বলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী সারা আলি খান। সেই বন্ধুদের দলে দেখা মিলল নবাব কন্যার প্রাক্তন প্রেমিক বীর পাহাড়িয়ারও। যিনি সারার বন্ধু অভিনেত্রী জাহ্নবী কাপুরের চর্চিত প্রেমিক শিখর পাহাড়িয়ার ভাই। তাতেই গুঞ্জন উঠেছে তাহলে কী এবার সারা-জাহ্নবী জা হতে চলেছেন? 

এনডিটিভির প্রতিবেদন বলছে, লন্ডনে বন্ধুদের সঙ্গে ছুটি কাটাচ্ছেন সারা আলি খান। অভিনেত্রী তার বন্ধুদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করেছেন। তবে অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করেছে সারার বিশেষ বন্ধু, প্রাক্তন প্রেমিক বীর পাহাড়িয়া! বীর পাহাড়িয়া হলেন ভারতের মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রীর নাতি এবং ব্যবসায়ী সঞ্জয় পাহাড়িয়ার ছেলে। খুব শিগগিরই বড় পর্দায় অভিষেক ঘটবে তার, এমনটাই শোনা যাচ্ছে।

এদিকে পর্দায় পা দেওয়ার পর সুশান্ত সিং রাজপুত থেকে কার্তিক আরিয়ানের সঙ্গে সারার প্রেমের খবর নিয়ে কম চর্চা হয়নি। ২০২০ সালে সারা একপ্রকার স্বীকার করেই নিয়েছিলেন যে, তিনি বীর পাহাড়িয়ার সঙ্গে প্রেম করছেন। এমনকি, ‘কফি উইথ করণ’ শোতে এসেও সে ব্যপারে উল্লেখ করেন। যদিও মাঝে শোনা গিয়েছিল, তারা আলাদা হয়ে গিয়েছেন। তবে, সম্প্রতি বীরের সঙ্গে সারার লন্ডন ভ্রমণের ছবি দেখে ফের গুঞ্জন, তবে কি একই পরিবারে বিয়ে করবেন সারা-জাহ্নবী?

 

 

কিউএনবি/আয়শা/০৪ মে ২০২৪,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit