মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

প্রবাসীর মরদেহ সরকারি খরচে দেশে আনতে আইনমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মে, ২০২৪
  • ১২১ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতের অমল কুইন এলাকায় নিহত প্রবাসী আনোয়ার হোসেনের গ্রামেরবাড়ী  ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার মনিয়ন্দে চলছে শোকের মাতম। পরিবারের স্বজনহারাদের কান্নায় ভারি হয়ে উঠেছে মনিয়ন্দ এলাকার পরিবেশ। নিহতের স্বজনদের দাবী সরকারী ব্যবস্থাপনায় যেন  প্রিয়জনের মরদেহ দেশের মাটিতে ফিরিয়ে আনাহয়।

নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসী জানায়, পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য ২০০৪ সালে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ  ইউনিয়নের ছাত্রলীগের  তৎকালিন সভাপতি মো: আনোয়ার হোসেন পিছন মিয়া। তিনি সংযুক্ত আরব আমিরাতের অমল কুইন এলাকার একটি প্লাস্টিক কারখানায় কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে বহুতল ভবন থেকে ছিটকে পরে প্রাণ হারান আনোয়ার। এ ঘটনায় সালাম মিয়া নামে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার অপর এক বাংলাদেশী শ্রমিকেরও মৃত্যুহয়। এদিকে দূর্ঘটনার নিজ সন্তানের মৃত্যুর খবর গ্রামের বাড়ীতে পৌছালে শুরুহয় শোকের মাতম। নিহতের মায়ের গগন বিদারি কান্নায় ভারি হয়ে উঠে এলাকার পরিবেশ।

নিহতের মা জাহানারা বেগম বলেন, জীবনের বড় একটা অংশ বিদেশে কাটিয়েছে আমার বাপজান। একেবারে দেশে ফিরে আসার পরিকল্পনা ছিল তার। তবে আর জিবিত আসবে না। এই বলে হাউমাও করে কেঁদে উঠেন জানারা বেগম। নিহতের স্ত্রী লাকি আক্তার জানান,স্বামীর মৃত্যুর খবর পেয়ে যেন মাথায় আকাশ ভেঙ্গ পরেছে। দুই সন্তানকে নিয়ে তিনি অনেকটাই অসহায়। তিনি তার স্বামীর মরদেহ সরকারী ব্যবস্থাপনায় দেশে ফিরিয়ে আনার দাবী জানান।

এদিকে নব্বইয়ের দশকে দীর্ঘদিন মনিয়ন্দ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি দায়িত্বে থাকা প্রবাসী আনোয়ার হোসেন পিছন মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান আলমগীর ভূইয়া। তিনি তার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন। এসময় তিনি সাবেক ছাত্রলীগ নেতার মরদেহ সরকারী খরচে দেশের মাটিতে ফিরিয়ে আনার জন্য স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক সহ প্রধানমন্ত্রীর সহযোগীতা কামনা করেন। প্রবাসী আনোয়ারের পরিবারে মা ছাড়াও এক ছেলে এক মেয়ে ভাই-বোন সহ অসংখ্য আত্মীয়স্বজন রয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৪ মে ২০২৪,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit