বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় নির্বিঘ্নে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান ডিআইজির নরসিংদীতে ৭ পিস ইয়াবাসহ যুবক আটক, এক বছরের কারাদণ্ড মেসিকে টপকে চ্যাম্পিয়ন্স লিগে হালান্ডের বিরল রেকর্ড পারিবারিক ঐক্যেই কমেছে ভারতের দারিদ্র্য, ধুঁকছে অন্যরা সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ: নাহিদ ‘সকাল ১১টাতেই মুখে মদের গন্ধ’, কাকে ইঙ্গিত করলেন রাহুল গান্ধী? হামের টিকা ইস্যুতে দায়ীদের জবাব দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

চাকরির বয়সসীমা বৃদ্ধির জন্য আল্টিমেটাম দিলেন আন্দোলনকারীরা 

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৮৭ Time View

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে : সরকারি চাক‌রিতে প্রবেশের বয়সসীমা সাধারণ শিক্ষার্থীদের জন্য ৩৫ ও মু‌ক্তি‌যোদ্ধা কোটাধারীদের জন্য ৩৭ বছর করতে আগামী ১১ মে পর্যন্ত সময় আল্টিমেটাম বেঁধে দিয়েছেন আন্দোলনকারী চাকরীপ্রার্থীরা। এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে বড় ধরনের কর্মসূ‌চি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা।

শুক্রবার (০৩ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবা‌দিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেন ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয়ক পরিষদের মুখপাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী শরিফুল হাসান শুভ। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মো. খোকন মিয়াসহ ৩৫ প্রত্যাশী বিভিন্ন চাকরিপ্রার্থীরা উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে শুভ বলেন, আগামী ১১ মে ঢাকা বিশ্ব‌বিদ্যালয়ের রাজু ভাস্কর্য পাদদেশে চাকরিতে বয়সসীমা ৩৫ বছর প্রত্যাশী‌ শিক্ষার্থীদের নিয়ে একটি সমাবেশ আয়োজন করা হচ্ছে। এই সময়ের মধ্যে জনপ্রশাসন মন্ত্রনালয় কোনো প্রজ্ঞাপন জা‌রি না ক‌রলে সেই সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে। 

এর আগে, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা নুন্যতম ৩৫ বছর করতে অনুরোধ জানিয়ে জনপ্রশাসন মন্ত্রী মো. ফরহাদ হোসেনকে সম্প্রতি চিঠি দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। গত ২৯ এপ্রিল চিঠিটি পাঠানো হয়।

এতে শিক্ষামন্ত্রী লিখেছেন, বিশ্বের প্রায় ১৬২ টি দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা কমপক্ষে ৩৫ বছর, তার মধ্যে কিছু দেশে তা উন্মুক্ত। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ হয়েও বিভিন্ন রাজ্যভেদে চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর, মালদ্বীপে ৪৫ বছর, শ্রীলঙ্কায় ৪৫ বছর, নেপালে ৩৫ বছর, আফগানিস্তানে ৩৫ বছর।

চিঠিতে শিক্ষামন্ত্রী লিখেন, ভারত সহ বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো অনেক গবেষণা করেই চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তর্জাতিক মানদন্ড মেনে ন্যূনতম ৩৫ বছর করেছে। বিপুল সংখ্যক শিক্ষিত যুবসমাজকে মানবসম্পদ হিসেবে কাজে লাগাতে পারলে সেটি হবে যুগোপযোগী ও যুগান্তকারী একটি সিদ্ধান্ত এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কয়েক ধাপ অগ্রসর হওয়া যাবে।

সংবাদ সম্মেলনে শ‌রিফুল হাসান শুভ জানান, “দেশের ৩৫ জন সংসদ সদস্য ও সমা‌জের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা লি‌খিতভাবে চাকরিতে বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে সমর্থন জা‌নিয়েছেন। দেশের শি‌ক্ষিত বেকার যুবকদের প্রতি সরকারের নজর দেওয়া উ‌চিৎ বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মো. খোকন মিয়া বলেন, “বিশ্বের প্রায় ১৬২টি দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা কমপক্ষে ৩৫ বছর। আবার কিছু কিছু দেশে তা উন্মুক্ত। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ হয়েও বিভিন্ন রাজ্যভেদে চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর, মালদ্বীপে ৪৫ বছর, শ্রীলঙ্কায় ৪৫ বছর, নেপালে ৩৫ বছর, আফগানিস্তানে ৩৫ বছর। দেশে আমরা চাকরির বয়সসীমা ৩৫ বছর চাই”।

নেতারা বলছেন, এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে বড় ধরনের কর্মসূ‌চি দেওয়া হবে।

কিউএনবি/আয়শা/০৪ মে ২০২৪,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit