বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ সেতাবগঞ্জ রেল স্টেশনের মুল ফটক বন্ধ যাত্রীদের ভোগান্তি চরমে পূর্বধলায় মাদকদ্রব্য সহ গ্রেপ্তার-১ হুথিদের হামলায় সৌদি লিগে রোনালদোদের ম্যাচ স্থগিত নরসিংদীতে হত্যা মামলার রহস্য উদঘাটন, বিশেষ সম্মাননা পেলেন এসআই ইউসুফ আহমেদ আশুলিয়ায় ছোট বোনকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ 

ঢাবিতে ১৩তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১১২ Time View

জালাল আহমদ, ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ এবং বাংলাদেশ রসায়ন সমিতির যৌথ উদ্যোগে ‘১৩ তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড’ গতকাল ১৭ মে ২০২৪ শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ রসায়ন সমিতির সভাপতি মো. রাজিউর রহমান মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু এবং আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান এবং অলিম্পিয়াডের আহবায়ক অধ্যাপক ড. মো. নূরনবী স্বাগত বক্তব্য দেন।প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বিজয়ী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, “বিজ্ঞানের সকল শাখায় রসায়নের সম্পৃক্ততা রয়েছে। নতুন নতুন ওষুধ আবিস্কারেও রসায়নবিদরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এই অলিম্পিয়াডে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা রসায়ন শিক্ষা এবং নতুন নতুন উদ্ভাবন সম্পর্কে জ্ঞান লাভ করে অত্যন্ত উপকৃত হয়েছে”।এই অলিম্পিয়াডে দেশের বিভিন্ন জেলা থেকে ৬৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে থেকে সেরা ২০জনকে পুরস্কৃত করা হয়।

কিউএনবি/অনিমা/১৮মে ২০২৪,/রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit