বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

ধামরাই সরকারি কলেজের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৩৬৬ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাই সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ধামরাই সরকারি কলেজের জয় বাংলা চত্বরে ব্যবস্থাপনা বিভাগের ২৫০ জন শিক্ষার্থী এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে ধামরাই সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো.সামসুল বারীর সভাপতিত্বে এসময় সভা প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. সেলিম মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. জিয়াউল হক, সরকারি বাঙলা কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সাবিহা সুলতানা, ঢাকা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মনিরা বেগম ও জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) প্রশিক্ষন বিশেষজ্ঞ প্রফেসর  নুরুলদীন আবুল কালাম। এসময় উপস্থিত ছিলেন, ধামরাই সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মো.আব্দুল জব্বার, সহকারী শিক্ষক মো.টিটন হোসাইন, মৃত্তিকা জবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মহিদুর রহমান ও ছাত্রলীগের সভাপতি মো.সাইদুল ইসলাম পিয়াসসহ আরো অনেকে।

ধামরাই সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স চতুর্থ বর্ষের বিদায়ী শিক্ষার্থীদের কর্তৃক অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেলিম মিয়াকে সম্মাননা স্মারক প্রদান, অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদানসহ আয়োজিত এ অনুষ্ঠানে দিনব্যাপী ছিলো নাটক, গান, কবিতা আবৃত্তি, নাচ ও রাজশাহী অঞ্চলের মনোমুগ্ধকর “গম্ভীরা” উপস্থাপন করা হয়।

অনার্স চতুর্থ বর্ষের বিদায়ী শিক্ষার্থী মো. রাকিব শেখ  বলেন, প্রিয় ক্যাম্পাস থেকে আমাদের আজ বিদায় নিতে হচ্ছে। মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবনের সমাপ্তি ঘটলো আজ। সেই সাথে সমাপ্তি ঘটলো প্রিয় শিক্ষা গুরুর সাথে যুগলবন্দী হয়ে অভিনয় করার সুযোগেরও। এটাই হয়তো আমার জীবের শেষ অভিনয় শ্রদ্ধেয় গুরুর সাথে। জীবনে আর এমন সুযোগ পাবো কিনা জানিনা। বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি ধামরাই সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো.সামসুল বারী স্যারের প্রতি।

ধামরাই সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো.সামসুল বারী বলেন, আমার ব্যবস্থাপনা বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের আজ বিদায় বেদনার না আনন্দের। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের বিদায়। সেজন্য নাচ, গান, আবৃত্তি, নাটক, গম্ভীরা, আলোচনা অনুষ্ঠানে রেখেছিলাম। এখানকার শিক্ষা ও দক্ষতা কর্মজীবনে প্রয়োগে কর্মস্থল আপন করে নিবে। প্রিয় এই ছাত্র-ছাত্রীদের মাঝেই আমরা বেচে থাকবো।

 

 

কিউএনবি/আয়শা/১৬ মে ২০২৪,/রাক ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit