শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
মায়ের গর্ভেই শিশুর বুকের টিউমার ধ্বংস, চিকিৎসা বিজ্ঞানে মাইলফলক বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি গুপ্তচরবৃত্তির অভিযোগ: গ্রেপ্তার ভারতীয় নাগরিক ফের রিমান্ডে যুদ্ধবিরতির এক বছরে প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনিকে হতাহত করেছে ইসরায়েল ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চলছে, মধ্যবর্তী নির্বাচনের আগে হামলা নয়: ট্রাম্প সাবেক মার্কিন সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে, হবে লাইভ সম্প্রচার মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে তেলের দাম ৪ শতাংশ বৃদ্ধি, বিশ্বজুড়ে শেয়ারবাজারে ধস রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার

ভূমি বিরোধকে কেন্দ্র করে রাঙামাটির আসামবস্তিতে এলাকাবাসীর বিক্ষোভ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১১৭ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : পারিবারিক ভূমি বিরোধকে কেন্দ্র করে রাঙামাটি শহরের আসামবস্তি এলাকায় বিক্ষোভ মিছিলসহ সংবাদ সম্মেলন করেছে আসামবস্তি নোয়াদাম ব্রাহ্মণটিলা এলাকার শতাধিক এলাকাবাসী। শনিবার দুপুরে তারা এলাকায় বিক্ষোভ মিছিল করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সংবাদ সম্মেলন করেন।সংবাদ সম্মেলনে এলাকাবাসীরা অভিযোগ করে জানান, এলাকার জনৈক মোঃ আলী আকবর এবং মোঃ আজিজুর রহমান (কামরুল)গং এর অত্যাচার নির্যাতন নীপিড়নে এলাকাবাসীর কেউ শান্তিতে বসবাস করতে পারছে না। প্রতিনিয়তই এই পরিবারটির হাতে হামলা মামলার শিকার হচ্ছে নিরীহ এলাকাবাসীরা। শুক্রবার সন্ধ্যায়ও আলী আকবর গংদের হামলায় মারধরের শিকার হয়ে দুজন আহত হয়েছে। আহতরা বর্তমানে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।সংবাদ সম্মেলনে এলাকাবাসীরা অভিযোগ করেন, এলাকার বিভিন্ন পরিবারের উপর একাধিকবার হামলা মামলা করে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করলেও আলী আকব্বর গংদের বিরুদ্ধে কোতোয়ালি থানা কোনো ব্যবস্থা নেয়নি।এলাকাবাসীর অভিযোগ, আলী আকবর গংদের হামলায় আহত হয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরেও অধ্যবদি পর্যন্ত আসামীদের বিরুদ্ধে কোতোয়ালি থানা পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তাই বাধ্য হয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিতের দাবীতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষনে তারা সংবাদ সম্মেলনে আয়োজন করেছেন।  
এদিকে এলাকাবাসীর অভিযোগের বিষয়ে কোতোয়ালি থানা ওসি মোহাম্মদ আলী’র কাছে জানতে চাইলে তিনি জানান, পুলিশি সহযোগী না পাওয়ার বিষয়টি সঠিক নয়। আমরা এই বিষয়টি আমলে নিয়ে ইতিমধ্যেই আমাদের একজন অফিসারকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশনা দেওয়া হয়েছে। ওসি বলেন, এই ঘটনায় কোনো ধরনের পক্ষপাতিত্বে প্রশ্নই উঠেনা।এদিকে সংবাদ সম্মেলনে অভিযুক্ত আলী আকবর এর সাথে মুঠোফোন যোগাযোগ করলে তিনি জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে তা সত্য নয়। আমি এই ঘটনার সাথে জড়িত নই। তিনি বলেন, এটা আমার শশুর বাড়ির নিজস্ব ঝামেলা। এতে আমার কোনো সংশ্লিষ্টতা নাই। সম্পূর্ন ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানোর জন্য আমাকে জড়িয়ে কুৎসা রটাচ্ছে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহত নাহিদা বেগম’র ছেলে সাইফুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পরিমল দে,মো কামাল, ফরিদ আহমেদ সামি, মৌসুমি দে, শিমুল দে সহ এলাকাবাসী।

কিউএনবি/অনিমা/১৮মে ২০২৪,/রাত ৮:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit