মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাইম ও ওয়াশিংটন ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৯৪ Time View

ডেস্ক নিউজ :প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।  

প্রাইম ইউনিভার্সিটির সেন্টার ফর রিসার্চ, এইচআরডি অ্যান্ড পাবলিকেশন্স এবং আইকিউএসি-এর যৌথ উদ্যোগে ‘টিচিং মেথড ফর মিড-লেভেল ক্যারিয়ার স্টার্ট অ্যান্ড এন্টারপ্রেনারিয়াল সাকসেস ফর গ্র্যাজুয়েটস’ শীর্ষক সেমিনার বুধবার (১৫ মে) প্রাইম ইউনিভার্সিটির কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সিনিয়র ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, সেক্রেটারি জেনারেল বীরমুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী এবং আইসিটি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এএনএম জিয়াউল আলম। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. হুমায়ুন কবির। সেমিনারের প্রধান বক্তা ও গেস্ট অব অনার ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চেয়ারম্যান ও চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ সেমিনারের বিষয়বস্তুর ওপর বিশদ আলোচনা করেন। 

পরে প্রধান অতিধি ও বিশেষ অতিথির উপস্থিতিতে প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রাইম ইউনিভার্সিটির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রাইম ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইউনিভার্সিটির চেয়ারম্যান ও চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ।
 

 

কিউএনবি/অনিমা/১৭ মে ২০২৪,/সন্ধ্যা ৬:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit