মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভা কে কেন্দ্র করে দেশবরেণ্য ব্যক্তিবর্গের পদচারণায় মুখর টিএসসি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ১৬৯ Time View

জালাল আহমদ, ঢাবি প্রতিনিধি : ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা আজ ১৬ মে (২০২৪) খ্রি: বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে (টিএসসি) অনুষ্ঠিত হয়।ঢাবির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সভা কে কেন্দ্র করে দেশবরেণ্য ব্যক্তিবর্গের পদচারণায় মুখরিত ছিল টিএসসি প্রাঙ্গণ।

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার -উল -আলম চৌধুরী (পারভেজ) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের পৃষ্ঠপোষক এবং বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি (শিক্ষা) অধ্যাপক ডক্টর সীতেশ চন্দ্র বাছার।

এ সময় অ্যালামনাই হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মকমিশন পিএসসি)’র চেয়ারম্যান মোঃ সোহরাব হোসাইন, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য এবং চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের মহাসচিব এডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছার,

বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোঃ মাহবুব হোসেন, এসোসিয়েশনের প্রচার এবং যোগাযোগ সম্পাদক হাজী মোয়াজ্জেম হোসেন প্রমুখ। দীর্ঘদিন পর  সহপাঠী ,বন্ধু এবং সহযোদ্ধাদের কাছে পেয়ে সাবেক ঢাবিয়ানেরা  পরস্পরকে জড়িয়ে ধরেন এবং কুশল বিনিময় করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার -উল -আলম চৌধুরী (পারভেজ) সবাই কে শুভেচ্ছা জানিয়ে বলেন,”ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে এবং কিছু কর্মসূচি পালন করেছে। ইতিমধ্যেই শতবর্ষের  গবেষণা ফান্ডে ২৫ লাখ টাকা দান করেছে এবং ২টি বাস উপহার দিয়েছে বিশ্ববিদ্যালয় কে”।

তিনি আরো বলেন,”অপপ্রচার ভালো কাজ থামিয়ে দেয় এবং ভালো উদ্যোগ থামিয়ে দেয়। সবাই কে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি”। সভায় বিগত বছরের কাজের বিবরণ দেয়া হয় এবং আর্থিক হিসাব প্রকাশ করা হয় ‌।

কিউএনবি/আয়শা/১৭ মে ২০২৪,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit