শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

হাসপাতালে মোবাইলের আলোয় অস্ত্রোপচার, মা-নবজাতকের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিদ্যুৎ না থাকায় অপারেশন থিয়েটার অন্ধকার। নেই জেনারেটর বা বিকল্পব্যবস্থাও। যে কারণে কোনো লাইটই জ্বলছে না অপারেশন থিয়েটার (ওটি) রুমে।  

হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে ভারতের বাণিজ্যনগরী মুম্বাইয়ের বৃহন্মুম্বই পৌরসভার (বিএমসি) সুষমা স্বরাজ মেটারনিটি হোমে।  এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ভারতের বাণিজ্যনগরী মুম্বাইয়ের বৃহন্মুম্বই পৌরসভার (বিএমসি) বার্ষিক বাজেট ৫২ হাজার কোটি রুপি। তারপরও হাসপাতালের বেহাল দশা ও চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নেই। ওই পৌরসভার সুষমা স্বরাজ মেটারনিটি হোমে খুসরুদ্দিন আনসারি নামের শারীরিক প্রতিবন্ধী এক ব্যক্তি তার স্ত্রী সাহিদুনকে (২৬) প্রসবের জন্য ভর্তি করিয়েছিলেন। প্রায় এক বছর আগে তাদের বিয়ে হয়। 

জানা গেছে, ২৯ এপ্রিল ভোরে প্রসব যন্ত্রণা ওঠে সাহিদুনের। সকাল ৭টার দিকে ওই নারীকে অপারেশন থিয়েটারে নিয়ে যান মেটারনিটি হোমের চিকিৎসকরা।

সেদিন সকাল থেকেই বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল হাসপাতালটি। আবার তিন ঘণ্টা ধরে চালানো হয়নি হাসপাতালের জেনারেটরও। সেই অবস্থাতেই সাহিদুনকে ওটিতে নিয়ে যাওয়া হয়। অস্ত্রোপচার করা হয় মোবাইলের লাইট জ্বেলে।

কিন্তু ঘণ্টাখানেক বাদে চিকিৎসকরা জানান, প্রসবের সময় শিশুর মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তপাতের কারণে মা-ও মারা গেছেন। এই খবর পেতেই হাসপাতালের বাইরে প্রতিবাদ শুরু করেন সাহিদুনের পরিবারের সদস্যরা।

বিএমসির সাবেক বিজেপি কাউন্সিলর জাগৃতি পাতিল বলেন, ওই হাসপাতালের অবস্থা আসলেই খারাপ। এর আগেও এখানে এমন ঘটনা ঘটেছে। দোষীদের শাস্তির আওতায় আনা না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ মে ২০২৪,/বিকাল ৪:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit