সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

বাস কন্ডাক্টর থেকে সুপারস্টার! রজনীকান্তের বর্ণময় জীবন এবার বড়পর্দায়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ১০৬ Time View

বিনোদন ডেস্ক : এবার বড়পর্দায় আসতে চলেছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের বায়োপিক। আর সেই ছবি বানানোর দায়িত্ব নিলেন সাজিদ নাদিয়াওয়ালা। বেশ কিছুদিন আগেই শোনা গিয়েছিল যে নতুন একটি প্রজেক্টের জন্য রজনীকান্তের সঙ্গে হাত মেলাতে চলেছেন সাজিদ নাদিয়াওয়ালা। আর তারপর থেকেই নানা জল্পনা। এবার জানা গেল তারা দু’জনের আসলে হাত মিলিয়েছেন রজনীকান্তের বায়োপিক আনার জন্য। খবর হিন্দুস্তান টাইমসের।

বলিউড হাঙ্গামার একটি রিপোর্টে সম্প্রতি জানানো হয়েছে সাজিদ নাদিয়াওয়ালা একটি বড়সড় চুক্তি সই করেছেন রজনীকান্তের সঙ্গে, তাও যে সে ছবির জন্য নয়। একেবারে অভিনেতার বায়োপিকের জন্য। সূত্রের পক্ষ থেকে জানানো হয়েছে প্রযোজক যে কেবল অভিনেতার অভিনয়ের ফ্যান সেটাই নয়, তিনি ব্যক্তি হিসেবেও ভীষণই পছন্দ করেন রজনীকান্তকে।

সাজিদ নাদিয়াওয়ালার মতে একজন বাস কন্ডাক্টর থেকে ভারতীয় ছবির সুপারস্টার হয়ে ওঠা মোটেই মুখের কথা নয়। আর এই গল্প বিশ্বের সকলের জানা উচিত। সাজিদ নিজেই ছবির স্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন বলেই জানানো হয়েছে রিপোর্টে এবং তিনি আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন যাতে অভিনেতার এই বর্ণময় জীবনকে দুর্দান্ত ভাবে পর্দায় তুলে ধরা যায়। জানা গিয়েছে রজনীকান্তের বায়োপিকের শ্যুটিং ২০২৫ সাল থেকে শুরু হবে। এখন কাস্টিং ফাইনাল হওয়ার অপেক্ষা খালি।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৪,/দুপুর ১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit