রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক কারামুক্ত 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ১০১ Time View

জালাল আহমদ,আদালত প্রতিবেদক : হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং আলোচিত ইসলামী বক্তা মাওলানা মামুনুল হক কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ শুক্রবার (৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে তিনি মুক্তি পান। গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামুনুল হকের জামিনে মুক্তি পাওয়ার খবরে কারা ফটকে ভিড় করেন তার সমর্থক ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।মুক্তি পাওয়ার পর তাকে বরণ করে নিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা। এর আগে বৃহস্পতিবার (২ মে) রাতে মাওলানা মামুনুল হকের মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি মুক্তি পাননি। তখন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানিয়েছিলেন, বৃহস্পতিবার মামুনুল হককে মুক্তি দেওয়া সম্ভব হবে না। তার জামিনের কাগজপত্র যাচাই-বাছাই চলছে।

গত ১১ মার্চ মামুনুল হকের মুক্তির বিষয়ে আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন হেফাজত নেতারা। ধর্মমন্ত্রী ফরিদুল হক খানসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।বৈঠক শেষে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সংগঠনটির মহাসচিব মাওলানা সাজিদুর রহমান দাবি করেন, ‘মামুনুল হকের মুক্তির বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।’

গত ২৪ এপ্রিল তিন মামলায় জামিন পান মামুনুল হক। এ বিষয়ে মামুনুল হকের আইনজীবী আব্দুস সালাম হিমেল বলেন, ২০১৩ সালের মতিঝিল থানার এক মামলায় ও ২০২১ সালের পল্টন থানার দুই মামলায় জামিন পেয়েছেন মামুনুল হক। তার বিরুদ্ধে ঢাকায় ও ঢাকার বাইরে একাধিক মামলা রয়েছে। ওইসব মামলায় জামিন পেলে তিনি কারামুক্ত হতে পারবেন বলে তখন জানানো হয়।

২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে হেফাজতের আন্দোলন থেকেই আল্লামা মামুনুল হক ইসলামী আন্দোলনের জগতে খুবই পরিচিত। ২০২১ সালের ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে আগমনকে কেন্দ্র করে ‘মোদি বিরোধী’ আন্দোলনে নেতৃত্ব দিয়ে আল্লাহ মামুনুল হক সরকারের টার্গেটে পরিণত হয়।

২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে সেই ঘটনার মামলায় ১৮ এপ্রিল মোহাম্মদপুরের মাদ্রাসা থেকে মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন। দীর্ঘ সাড়ে তিন বছরের বেশি ধরে কারাগারে আটক থাকার পর শায়খুল হাদীস আল্লামা আজিজুল হকের পুত্র আল্লামা মামুনুল হক আজ মুক্তি পেয়েছেন।

কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৪,/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit