বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

‘শিকারি’ নিয়ে হাজির হচ্ছেন মৌ খান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৫১ Time View

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী মৌ খান মডেলিং দিয়ে বিনোদন জগতে পথচলা শুরু হলেও ২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ সিনেমার মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয়। এরপর থেকে নিয়মিত সিনেমায় অভিনয় করে যাচ্ছেন তিনি। সিনেমা ‘বান্ধব’, ‘বাহাদুরি’ ও ডিপজলের বিপরীতে ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমায় অভিনয় করে নিজেকে পরিচিতি করে তোলেন মৌ খান। 

বর্তমানে মৌ অভিনীত ‘চাইল্ড অব দ্য স্টেশন’ সিনেমাটিও নির্মাণাধীন। জাফর আল মামুন পরিচালিত এ সিনেমায় তার সঙ্গে জুটি হয়ে কাজ করছেন ইমতিয়াজ বর্ষণ। এর আগে শাহীন সুমনের পরিচালনায় ‘মাফিয়া’ ওয়েব ফিল্মেও অভিনয় করেছেন তিনি। এবার হাজির হচ্ছেন নতুন ওয়েব ফিল্ম নিয়ে। 

থ্রিলার ও অ্যাকশন ঘরানার ‘শিকারি’ শিরোনামের ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন মেহেদী হাসান। এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো ওয়েব ফিল্মে দেখা যাবে এ অভিনেত্রীকে। ‘শিকারি’র গল্প আবর্তিত হয়েছে মনস্তাত্ত্বিক টানাপড়েন, অপরাধজগত এবং একটি রোমাঞ্চকর মিশন কেন্দ্র করে। ওয়েব ফিল্মটিতে মৌ খানকে দেখা যাবে রহস্যময় ও বুদ্ধিদীপ্ত এক চরিত্রে। চরিত্রের প্রয়োজনে অ্যাকশন ও নাটকীয় বিভিন্ন দৃশ্যেও অভিনয় করেছেন তিনি। 

নিজের চরিত্র প্রসঙ্গে মৌ খান বলেন, ‘শিকারি’ সিনেমার স্ক্রিপ্ট যখন আমার হাতে আসে, তখন এক নিঃশ্বাসে পড়ে শেষ করেছি। গল্পে যে টুইস্ট আছে, তা দর্শকদের শেষ মুহূর্ত পর্যন্ত পর্দায় ধরে রাখবে। এখানে আমাকে একেবারে ভিন্ন লুকে এবং অন্যরকম এক আবহে আবিষ্কার করবেন দর্শকরা। চ্যালেঞ্জ নিয়ে কাজটি করেছি। আশা করছি, দর্শকরা নিরাশ হবেন না বলে জানান মৌ খান।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘শিকারি’ সিনেমার দৃশ্যধারণ ও কারিগরি কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। ও আধুনিক নির্মাণশৈলীতে তৈরি হয়েছে ওয়েব ফিল্মটি। খুব শিগগির একটি ওটিটি প্ল্যাটফর্মে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।  এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে মৌ খান অভিনীত ‘বাংলার হারকিউলিস’, ‘বাহাদুরী’ ও ‘তবু প্রেম দামি’। এ ছাড়া আগামী ৯ অক্টোবর তার অভিনীত ‘স্নেহের বন্ধন’ মুক্তির কথা রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২৬,/রাত ১২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit