শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

কেশবপুর বাস-মিনিবাস ও ট্রাক মালিক সমিতির ৫ বছর মেয়াদী কমিটি গঠন

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১১১ Time View

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর বাস, মিনিবাস ও ট্রাক মালিক সমিতির ৫ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা ২ মে সকালে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর বাস, মিনিবাস ও ট্রাক মালিক সমিতির আহ্বায়ক খন্দকার শরিফুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত

সাধারণ সভায় বক্তব্য রাখেন সমিতির সদস্য আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্র দেবনাথ, রমেশ পাল, আবু বক্কর সিদ্দিক, নুরুল হুদা, গৌতম সেন, রফিকুল ইসলাম, সুকেশ অধিকারী, জাহাঙ্গীর হোসেন, আবুল বাসার, গাড়ীর মালিক সাবেক পৌর কাউন্সিলর কুতুবউদ্দীন বিশ্বাস, রবিউল ইসলাম, জমিদাতা ওয়াজেদ খান ডাবলু, আযুব আলী, শ্রমিকনেতা এস এম মুজিবুর রহমান, জামির হোসেন প্রমুখ।

সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে খন্দকার শরিফুল ইসলামকে সভাপতি, আসাদুজ্জামান, আবু বক্কর সিদ্দিক বিল্লাল ও বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্র দেবনাথকে সহ-সভাপতি, আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক, গৌতম সেন, সুকেশ অধিকারী ও নূরুল হুদাকে সহ-সম্পাদক, আলহাজ¦ রফিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, রমেশ চন্দ্র পালকে কোষাধ্যক্ষ, জাহাঙ্গীর হোসেনকে প্রচার সম্পাদক, আবুল বাসার ও নাজমা খাতুনকে সদস্য নির্বাচন করে কেশবপুর বাস, মিনিবাস ও ট্রাক মালিক সমিতির ৫ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০২ মে ২০২৪,/রাত ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit