মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

প্রধানমন্ত্রী মেহনতী ও খেটে-খাওয়া মানুষদেরকে সামাজিক সুরক্ষার আওতায় এনেছেন- এমপি সাইফুল 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১৮৯ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শ্রমিক বান্ধব প্রধানমন্ত্রী তিনি মেহনতী ও পিছিয়ে পড়া খেটে-খাওয়া মানুষের সামাজিক সুরক্ষার কথা চিনতে করে ৫ কোটি মানুষকে বিভিন্ন সামাজিক সুরক্ষার আওতায় এনেছেন বলে জানিয়েছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম।বুধবার বিকালে আশুলিয়ার বগাবাড়ী এলাকায় মহান মে দিবস উপলক্ষে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আঞ্চলিক কমিটির উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদানকালে তিনি একথ জানান।

সমাবেশে শ্রমিকদের পক্ষে সংগঠনের প্রতিনিধিরা প্রধান অতিথির কাছে অনলাইন ডাটাবেইজের নামে গার্মেন্টস শ্রমিকদের ব্ল্যাকলিষ্ট বন্ধ করা, রেশনিং ব্যাবস্থা চালু, ট্রেড ইউনিয়নে সকল বাধ অপসারণ করা, সংগঠিত হওয়া ও দর কষাকষি করা এবং ধর্মঘট অধিকার নিশ্চিত করা, আই এল ও কনভেনশন ১০২ এবং ১৯০ অনুস্বাক্ষর করা, আই এল ও কনভেনশন ১১১ এবং ১৪৯ বাস্তবায়ন করা এবং গার্মেন্টস সহ সকল সেক্টরে সরকারী সেক্টরের মত মেটারনিটি ছুটি ৬ মাস কার্যকর কারার দাবী জানানো হয়।
পরে বিভিন্ন দাবী জাতীয় সংসদে তুলে ধরার আশ্বাসও দেন প্রধান অতিথি।জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিম আহাম্মেদ সুমন ভূইয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ এনামুল হক মুন্সি ও ধামসোনা ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন বকুল ভূঁইয়া। এছাড়া বিভিন্ন ফেডারেশনের নেতৃবৃন্দ ও পোশাক শ্রমিকরা এই সমাবেশে উপস্থিত ছিলেন।

 

 

 

কিউএনবি/অনিমা/০২ মে ২০২৪,/বিকাল ৩:১১

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit