শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি ভক্তদের ভালোবাসায় মুগ্ধ কুইন সুলিভান ফুলবাড়ী ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রীজটি সংস্কার না করাই নষ্ট হয়ে যাচ্ছে॥ ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত॥ প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ সীমান্তে বিজিবির অভিযানে,মানব পাচারকারীসহ দুই বাংলাদেশি আটক রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ষড়যন্ত্র: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মেসির সঙ্গে ছবি-জার্সি না পেয়ে হতাশ বেনিনের কোচ, আর্জেন্টিনার আচরণে ক্ষুব্ধ প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

শ্রমিকদের অধিকার রক্ষার প্রত্যয়ে নানা আয়োজনে রাঙামাটিতে মহাণ মে দিবস পালন

Reporter Name
  • Update Time : বুধবার, ১ মে, ২০২৪
  • ৯৬ Time View
আলমগীর মানিক,রাঙামাটি : পৃথিবীর সকল দেশের নিপীড়িত, বঞ্চিত শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করা,পুঁজিবাদী ও সা¤্রাজ্যবাদী শ্রেণীকে পরাজিত করে শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে গঠিত মহাণ মে দিবস নানান অনুষ্ঠানের মধ্যদিয়ে পার্বত্য রাঙামাটিতে পালিত হয়েছে। দিবসটি পালনে রাঙামাটি জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শোভযাত্রা, আলোচনা সভার আয়োজন করেছে।
 
বুধবার (১ মে) সকালে  ‘শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবসের আলোচনাসভা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ও শ্রম কল্যাণ কেন্দ্র কর্তৃপক্ষ। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটির জেলা প্রশাসক মো: মোশারফ হোসেন খান।অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা: নূয়েন খীসা, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, শ্রম কল্যাণ কেন্দ্রের ডা: ফারজানা আক্তারসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
 
অপরদিকে, বুধবার সকালে রাঙামাটি জেলা শ্রমিক লীগের উদ্যোগে রাঙামাটি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যলয়ে দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে র‌্যালী নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রাঙামাটি শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার আহমদের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় জেলা আ’লীগের সাধারণ সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাওয়াল উদ্দিন, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো: শামসুল আলম, জেলা আ’লীগের সহ-সভাপতি রফিকুল মওলা, জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আক্তারসহ সংশ্লিষ্ট নেতাকর্মীরা কর্মীরা।  
অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রমিক-মালিকের বৈষম্য কমাতে হবে। শ্রমিকদের পরিশ্রমে আমাদের সভ্যতা গড়ে উঠেছে। যাদের শ্রমে আমাদের আধুনিক সভ্যতা দিনদিন এগিয়ে যাচ্ছে তাদের কথা আমাদের ভাবতে হবে। এইজন্য শ্রমিকদের জন্য প্র্রশিক্ষণ, বীমা করা, চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করাসহ নানা সুযোগ-সুবিধা বাড়াতে হবে।

কিউএনবি/অনিমা /০১ মে ২০২৪,/দুপুর ২:১৬

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit