শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

ঘুরে দাঁড়ানোর ম্যাচে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৮৬ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৪৪ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি তাই হয়ে দাঁড়িয়েছে সিরিজের ঘুরে দাঁড়ানোর। আর সেই ম্যাচে টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

এর আগে প্রথম ম্যাচে, বাজে ফিল্ডিংয়ের পর ব্যাটিংয়েও ভরাডুবি হয়েছিল বাংলাদেশের। আর সে কারণেই জ্যোতির ফিফটির পরও কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি স্বাগতিকরা। ১৪৬ রানের জবাবে বাংলাদেশ শেষ পর্যন্ত তুলতে পারে ৮ উইকেটে ১০১ রান।

ঘুরে দাঁড়ানোর ম্যাচে অবশ্য একাদশেও বদল এনেছে বাংলাদেশ। স্বর্ণা আক্তারের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন রিতু মনি। এছাড়া বাকিরা থাকছেন একাদশে। বদল এসেছে ভারতের একাদশেও। ইয়াস্তিকা ভাটিয়ার জায়গায় সুযোগ পেয়েছেন হেমালতা।

ভারত একাদশ: হরমনপ্রীত কর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, হেমালতা, দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, সাজনা সঞ্জীবন, রিচা ঘোষ, পূজা বস্ত্রকর, রেণুকা সিং ঠাকুর, শ্রেয়াঙ্কা পাতিল, রাধা যাদব।

 

 

কিউএনবি/আয়শা/৩০ এপ্রিল ২০২৪,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit