মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা ফরিদপুরে ইজিবাইকচালক হত্যায় দুইজনের যাবজ্জীবন ডোমার থানার বিশেষ অভিযানে মাদক মামলার ১০ জন আসামী গ্রেফতার পার্বতীপুরে মা মেয়ের আত্মহত্যার নতুন মোড়, হত্যা সন্দেহে পরিবারের সংবাদ সম্মেলন  

রিকশাচালকের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের মানবিক উদ্যোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) হাবিবুর রহমান নামে একজন প্রবীণ রিকশাচালকের জন্য একটি বাসস্থান এবং তাকে একটি অটোরিকশা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে।

হাবিবুর রহমান সম্পর্কে সিনিয়র সাংবাদিক জ. ই. মামুনের সাম্প্রতিক একটি ফেসবুক পোস্ট দেখে প্রধানমন্ত্রীর কার্যালয় এই মানবিক উদ্যোগটি গ্রহণ করে। 

জ. ই. মামুনের ওই পোস্ট প্রধানমন্ত্রীর মূখ্যসচিব এম. তোফাজ্জেল হোসেন মিয়ার দৃষ্টি আকর্ষণ করে। তিনি আশ্রয়ণ প্রকল্প কর্তৃপক্ষকে ময়মনসিংহের গৌরীপুরে হাবিবুর রহমানের গ্রামের বাড়িতে একটি ঘর নির্মাণ করে দেয়ার নির্দেশ দিয়েছেন।

গত ২৫ এপ্রিল সাংবাদিক মামুন এক ফেসবুক পোস্টে ৭৭ বছর বয়সী হাবিবুর রহমানের দুর্বিসহ জীবন সম্পর্কে বিস্তারিত লেখেন।

প্রবীণ রিকশাচালক হাবিবুর রহমান জানান, তার গ্রামের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অন্তর্গত সোনাকান্দি গ্রামে। বাবার মৃত্যুর পর ১৯৬৯ সালে ২২ বছর বয়সে ঢাকায় আসেন রিকশা চালাতে। আজও রিকশাই চালাচ্ছেন। চার মেয়ে, সবার বিয়ে দিয়েছেন। মেয়েদের বিয়ে হয়েছে গরীব ঘরে, বাপকে দেখার অবস্থা তাদের নেই। কোনো ছেলে সন্তানও নেই যে তাকে দেখবে। তাই বাধ্য হয়েই ঢাকায় রিকশা চালাতে হচ্ছে তাকে।

হাবিবুর রহমানের অবস্থা খারাপ হওয়ায় তার স্ত্রীও তাকে ছেড়ে বরিশালে তার বাপের বাড়িতে চলে গেছেন এবং এখন সেখানেই থাকেন।

দরিদ্র হাবিবুরকে অন্নসংস্থানের জন্য ঢাকায় রিকশা চালাতে হয়। দু’বার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ায় তার শারীরিক অবস্থাও খুবই খারাপ। দুর্বল শারীরিক অবস্থার কারণে তিনি ঠিকভাবে কথাও বলতে পারেন না। রাতে থাকেন রাজধানীর ধানমন্ডি ৭ নম্বর সড়কের ফুটপাতে।

হাবিবুর রহমান বলেন, ‘আমি এখন গৌরীপুরে আছি। মন্ত্রণালয় (পিএমও) আমাকে আমার গ্রামের বাড়িতে একটি ঘর তৈরির আশ্বাস দিয়েছে। আমার জীবিকা নির্বাহের জন্য আমি তাদের কাছ থেকে একটি অটো (ব্যাটারি চালিত তিন চাকার গাড়ি) দাবি করেছি। তারা আমাকে একটি অটো দেওয়ারও আশ্বাস দিয়েছে। ঘর ও অটো পেলে আমার জীবন বদলে যাবে।’ (বাসস)

কিউএনবি/অনিমা/৩০ এপ্রিল ২০২৪,/সকাল ১০:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit