মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

নেত্রকোনায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১৩৫ Time View

শান্তা ইসলাম নেত্রকোনাপ্রতিনিধি : নেত্রকোনায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা জেলা কমিটির উদ্যোগে ‘স্মাট লিগ্যাল এইড, স্মাট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে লালন করে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৯টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে কর্মসূচীর উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবির।

জেলা আইনগত সহায়তা প্রদান সংস্থার চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন- নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইফতেখার বিন আজিজ, নেত্রকোনার জেলা প্রশাসক শাহেদ পারভেজ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোশতাক আহাম্মদ, জেলা পরিষদের চেয়ারম্যান প্রতিরোধযোদ্ধা অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ হারুন অর রশিদ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), সিভিল সার্জন ডা. সেলিম মিঞা, নেত্রকোনা পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম, পিপি অ্যাডভোকেট ইফতেখার উদ্দিন মাসুদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাজহারুল ইসলাম খান, সাধারন সম্পাদক অ্যাডভোকেট মহিদুর রহমান তালুকদার লিটন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট রাসেল আহমেদ খান প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৮ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit