শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র

যে কারণে হলিউডের সিনেমাকে ক্যাটরিনার ‘না’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ১৬৭ Time View

বিনোদন ডেস্ক : এদিকে বলিউডের অনেকেই হলিউডের দিকে ঝুঁকছেন। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম ক্যাট। কেননা তিনি হলিউড থেকে অফার আসার পরেও ‘না’ করেছেন। মার্কিন সাময়িকী ভ্যারাইটিকে দেয়া সাক্ষাৎকারে ক্যাটরিনা কাইফ বলেন, সম্প্রতি মার্কিন মুলুক থেকে ছবির প্রস্তাব এসেছে তার কাছে। কিন্তু সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তবে সিনেমার নাম-নির্মাতার সম্পর্কে কিছুই জানাননি অভিনেত্রী। ক্যাটের ভাষ্য,আমি বিশ্বাস করি, হলিউডে কাজ করবো এবং সেটা আমার ক্যারিয়ারে নতুন একটা অধ্যায় হবে। বলার মতো চমকপ্রদ কিছুই হবে।

সিনে ক্যারিয়ারের দুই দশক পেরিয়ে বুঝেশুনেই কাজ করতে চান ক্যাটরিনা। দর্শকের পছন্দ এবং নিজের আত্মিক সন্তুষ্টি, সবকিছু খেয়াল রেখে কাজ করতে চান তিনি। এছাড়া যে কাজ এগিয়ে নেবে, মানসিক সন্তুষ্টি দেবে, তেমন কাজই এখন করতে চান। অভিনয় দক্ষতার পাশাপাশি, ক্যাটরিনা কাইফ ইন্ডাস্ট্রির অন্যতম সেরা নৃত্যশিল্পী। যে ভূমিকায় বলিউডে তিনি অদ্বিতীয়। এ বিষয়ে ক্যাটের জবাব, ‘আমার কাছে নাচ এবং অ্যাকশন দুটো একই লাগে। ওই দৃশ্যে পুরোপুরিভাবে আমাকে থাকতে হয়, নিজেকেই দৃশ্যটা বাস্তবায়ন করতে হয়।’

উল্লেখ্য, বলিউড থেকে এ পর্যন্ত বেশ কয়েকজন অভিনেত্রী হলিউডে গিয়ে কাজ করেছেন। এর মধ্যে স্থায়ী হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এছাড়াও কাজ করেছেন ঐশ্বরিয়া রাই, দীপিকা পাড়ুকোন, ডিম্পল কাপাড়িয়া, শাবানা আজমী, টাবুসহ আরও অনেকে। প্রসঙ্গত, ক্যাটরিনাকে সর্বশেষ দেখা গেছে ‘মেরি ক্রিসমাস’ ছবিতে। শ্রীরাম রাঘবন নির্মিত এই ছবিতে তার সঙ্গে আছেন বিজয় সেতুপতি। গত ১২ জানুয়ারি মুক্তি পাওয়া ছবিটি অবশ্য বক্স অফিসে সুবিধা করতে পারেনি।

 

 

কিউএনবি/আয়শা/২৭ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit