শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম
প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু ‘মোদি এইমাত্র জরুরি অবস্থাকে আনুষ্ঠানিক করে ফেলেছেন’ গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার: খাড়গে আজকের স্বর্ণের দাম: ১০ অক্টোবর ২০২৬ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দেখা গেল যত কীর্তি কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকায় ত্রুটি, শাহজালালে জরুরি অবতরণ ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ বিজেপির

ফুলবাড়ীতে ঘাস কাটতে গিয়ে হিট স্ট্রোকে এক নারীর মৃত্যু 

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ২৩০ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চককড়েয়া কড়াইপাড়া গ্রামের মৃত আজিত এর স্ত্রী হাসিনা বেগম (৫৭) নামের এক নারী জমিতে ঘাস কাটতে গিয়ে হিট স্ট্রোকে মৃত্যুবরণ করেন। শুক্রবার দুপুর ২ টায় বাড়ির পাশের জমিতে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে হাসিনা বেগম অজ্ঞান হয়ে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে বাড়িতে আনলে তার অবস্থার অবনতি হলে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পরিবারের লোকজন নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত দিনাজপুর রেফার্ড করেন।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণঅ করেন। এই বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ আল কামাহ্ তমাল জানান, প্রচন্ড তাপদহে মানুষ হিট স্ট্রোক করছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে বারবার সচেতন করছি। খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ যেন বাহির না হয়। ঘর থেকে বের হলে অবশ্যই ছাতা ও পানি সঙ্গে রাখতে হবে।

তার মৃত্যুর খবর পেয়ে পরিবারের লোকজনের খোজ খবর নিয়ে শোক প্রকাশ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী। ঘটনার খবর পেয়ে শিবনগর ইউপির ৭নং ওয়ার্ডের সদস্য মোঃ নুরুল ইসলাম নুরু । তিনি জানান, হাসিনা বেগম অত্যন্ত দরিদ্র মানুষ। যার কারণে গরুর ঘাস কাটতে এই প্রচন্ড রোদে জমিতে যেতে বাধ্য হয়েছেন। তার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি এবং আমার ওয়ার্ডের জনগণকে এ বিষয়ে সচেতন হওয়ার অনুরোধ করছি।

কিউএনবি/অনিমা/২৬ এপ্রিল ২০২৪,/রাত ১০:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit