বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

তিন ঘন্টা অভিযান চালিয়ে বাথরুম থেকে ইয়াবাসহ দুই ভাইকে আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ১৮৭ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : মনিরামপুরে তিনঘন্টা অভিযান চালিয়ে বাড়ির বাথরুমের পাইপের মধ্য থেকে দুই’শ পিচ ইয়াবাসহ মাদক কারবারি তরিকুল ইসলাম ও ফরিদুল ইসলাম নামে সহোদর দুই ভাইকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেল পাঁচটার দিকে উপজেলার মোবারকপুর গ্রামের বাড়ি থেকে তাদেরকে আটক করে।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার দুপুর তিনটার দিকে মোবরকপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে তরিকুলের বাড়িতে থানা ও রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের যৌথ অভিযান চলে। এ সময় পুলিশ মাদক বিক্রেতা তরিকুল ইসলামের বাড়ি ঘেরাও করে তল্লাশি শুরু করে। এসআই আতিকুজ্জামান জানান, প্রায় তিন ঘন্টা তল্লাশির পর বাড়ির বাবথরুমের পাইপের মধ্য থেকে দুই’শ পিচ ইয়াবাসহ তরিকুল ও তার ভাই ফরিদুলকে আটক করা হয়।

এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মামলা করেন। ওসি মেহেদী মাসুদ জানান, তরিকুল ও ফরিদুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। এর মধ্যে তরিকুলের নামে মাদকের আটটি এবং ফরিদুলের নামে পাঁচটি মামলা রয়েছে।

কিউএনবি/অনিমা/২৬ এপ্রিল ২০২৪,/রাত ৯:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit