বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

লিভারপুলের কোচ হওয়ার অপেক্ষায় স্লট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ৮৩ Time View

স্পোর্টস ডেস্ক : মৌসুম শেষে ক্লপ লিভারপুল ছাড়বেন, সে আলোচনা এখন পুরনো। বছরের শুরুতে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছিলেন জার্মান কোচ। তবে এত দিনেও তার যোগ্য উত্তরসূরী খুঁজে পায়নি অলরেডরা। তারা বেশ আশাবাদী ছিলেন দলের সাবেক খেলোয়াড় জাবি আলোনসোকে নিয়ে। জার্মান লিগে বায়ার্ন মিউনিখের ১১ বছরের রাজত্বের অবসান ঘটিয়ে তার নেতৃত্বে প্রথমবার শিরোপা জয়ের স্বপ্ন পূরণ করেছে বায়ার লেভারকুসেন। তাতে ইউরোপ মেতেছে তার বন্দনায়। তবে এ তরুণ স্প্যানিশ কোচ জানিয়ে দিয়েছেন তিনি এখন ক্লাব ছাড়তে চান না। অর্থাৎ লিভারপুল আগামী মৌসুমে তাকে কোচ হিসেবে পাচ্ছে না।

 এদিকে মৌসুম শেষ হতেও সময় বেশি নেই। তাই অনেক যাচাই বাছাই করে ডাচ ক্লাব ফেইনুর্দের কোচের দিকে হাত বাড়িয়েছে লিভারপুল।ফেইনুর্দে আগ্রাসী ও উদ্ভাবনী ঘরানার ফুটবল দিয়ে নজর কেড়েছেন এই কোচ। দায়িত্ব পেয়ে প্রথম মৌসুমই ডাচ ক্লাবটিকে উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে তোলেন তিনি। পরে ২০২২-২৩ মৌসুমে ক্লাবকে এনে দেন ডাচ লিগের শিরোপা। চলতি মৌসুমে তারা জিতেছে ডাচ কাপের শিরোপাও।

তাকে পেতে ইতোমধ্যে আলোচনাও শুরু করে দিয়েছে লিভারপুল। ইএসপিএন নেদারল্যান্ডসকে দেয়া সাক্ষাতকারে স্লটও জানিয়েছেন, তিনি লিভারপুলে যেতে চান। তবে ফেইনুর্দের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি থাকায়, লাগবে ক্লাবেরও সম্মতি। স্লট বলেন, ‘কেবল যেটুকু আমি বলতে পারি, ক্লাবদের মধ্যে আলোচনা চলছে। এখন অপেক্ষায় থাকতে হবে এবং দেখতে হবে, কী বেরিয়ে আসে। আমার কাছে এটা পরিষ্কারই যে লিভারপুলে যেতে চাই আমি। এখন অপেক্ষায় আছি যে, ক্লাবরা কোনো ঐক্যমত্যে পৌঁছতে পারে কি না। আমি খুবই আত্মবিশ্বাসী এতে।’
 
স্লটের ধারণা, মোটা অঙ্কের আর্থিক প্রস্তাব নিয়েই ফেইনুর্দের সঙ্গে আলোচনায় বসেছে লিভারপুল। তাই ক্লাব দুটির মাঝে ‍চুক্তি ফলপ্রসূ হওয়ার ব্যাপারে বেশ আশাবাদীও তিনি। স্লট বলেন, ‘ক্লাবগুলোকে তাদের কাজ করতে হবে। সেটিকে সম্মান করতেই হবে আমাকে। এরপর মূল চরিত্র হিসেবে আমি তো অপেক্ষায় আছিই। আগামী কয়েক দিনে অবশ্যই চিত্র পরিষ্কার হয়ে উঠবে। আমি যা বুঝতে পারছি, ভালো একটি প্রস্তাব এর মধ্যেই দেয়া হয়েছে এবং মনে হচ্ছে, নেদারল্যান্ডসে কোচের ক্ষেত্রে সবচেয়ে বেশি ট্রান্সফার ফি পেতে পারে ফেইনুর্দ।’

এর আগে গত বছর দুই ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পার প্রস্তাব দিলেও তাতে আগ্রহ দেখাননি স্লট। উল্টো তিন বছরের চুক্তি সেরে নেন ফেইনুর্দের সঙ্গে। তবে লিভারপুল থেকে প্রস্তাব পেতেই রাজি হয়ে গেলেন তিনি। 

 

 

কিউএনবি/আয়শা/২৬ এপ্রিল ২০২৪,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit