বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূত হলেন যুবরাজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ১০৩ Time View

স্পোর্টস ডেস্ক : ক্যারিবিয়ান অঞ্চল ও যুক্তরাষ্ট্রে আগামী ১ জুন থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্বকাপের শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং।

শুক্রবার এক বিবৃতিতে যুবরাজকে শুভেচ্ছাদূত নিযুক্ত করার বিষয়টি নিশ্চিত করে আইসিসি। 

বিশ্বকাপের প্রচারকাজের পাশাপাশি যুবরাজ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচের প্রচারে উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন। 

নিজের বক্তব্যে ভারতীয় সাবেক এই ক্রিকেটার উচ্ছ্বাস প্রকাশ করে আইসিসিকে ধন্যবাদ জানান।  

যুবরাজ বলেন, ‘আমার ক্রিকেট ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে। যার মধ্যে ছয় বলে ছয় ছক্কার রেকর্ডও রয়েছে। তাই এটি খুবই আনন্দের যে সবচেয়ে বড় আসরের অংশ হিসেবে আমি থাকছি।’

ভারত-পাকিস্তান দ্বৈরথ সবসময় ক্রিকেটবিশ্বে সবচেয়ে জনপ্রিয়। এই ম্যাচ নিয়ে তাইতো উচ্ছ্বাস প্রকাশ করেছেন যুবরাজ। তিনি বলেন, ‘নিউ ইয়র্কে ভারত-পাকিস্তান দ্বৈরথ হতে যাচ্ছে এই বছরে ক্রিকেটের সবচেয়ে বড় সূচি। এমন ম্যাচের অংশ হওয়া এবং সরাসরি ম্যাচটি দেখার পাশাপাশি নতুন একটি স্টেডিয়ামে বিশ্বের বড় তারকাদের দেখা আমার জন্য সম্মানজক।’

আগামী ১ জুন থেকে শুরু হয়ে ২৯ জুন পর্দা নামবে আসরটির। ২০ দলের মধ্যকার ৯ ভেন্যুতে ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবারের আসরে।  

কিউএনবি/অনিমা/২৬ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit