মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

ব্যবধান কমাতে মাঠে নামছে লিভারপুল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১৪৩ Time View

ডেস্ক নিউজ : বুধবার (২৪ এপ্রিল) রাত ১টায় ইপিএলের ম্যাচে মাছে নামবে লিভারপুল ও এভারটন। অন্য ম্যাচে একই সময়ে ওল্ড ট্র্যাফোর্ডে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে লড়বে ধুঁকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড।

 ইপিএল শিরোপার জন্য চলছে ত্রিমুখী লড়াই। যেখানে ভালোভাবেই সম্ভাবনা আছে তিন দল আর্সেনাল, ম্যান সিটি ও লিভারপুলের। সবশেষ দুই ম্যাচে পয়েন্ট হারিয়ে কিছুটা ব্যাকফুটে ইয়ুর্গেন ক্লপের দল। তবে ফুলহ্যামকে হারিয়ে আবারও জয়ে ফিরেছে অলরেড। শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রাখতে জিততেই হবে এভারটনের বিপক্ষেও।

মার্সিসাইড ডার্বিতে সাম্প্রতিক সময়ে একচেটিয়া আধিপত্য লিভারপুলের। টফিসদের শেষ পাঁচ দেখার চারটিতেই হারিয়েছে অলরেড। এভারটনের বর্তমান ফর্ম বলছে, খেলাটা নিজেদের মাঠ গুডিসন পার্কে হলেও অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। লিভারপুলকে সবশেষ তিন বছর আগে হারিয়েছিল এভারটন। সেটাও অ্যানফিল্ডে। সে সময় টফিসদের দায়িত্বে ছিলেন কার্লো অ্যানচেলত্তি। ইতালিয়ান মাস্টার মাইন্ডের বিদায়ের পর বাজে অবস্থা এভারটনের। চলতি মৌসুমে রেলিগেশন অঞ্চলে আছে ক্লাবটি।

আর সেই সুযোগটাই কাজে লাগাতে চাইবে লিভারপুল। দিয়েগো জটা ইনজুরিতে থাকলেও সে শূন্যস্থান পূরণ করতে প্রস্তুত সালাহ-নুনেজ-গাকপোরা।
অন্যদিকে আরেক ম্যাচে ধুকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে শেফিল্ডের বিপক্ষে। পয়েন্ট টেবিলের তলানির দল শেফিল্ড। লিগের এখনও বাকি ৫ ম্যাচ। তার সবগুলোতে জয় পেলেও হয়তো রেলিগেশন এড়াতে পারবে না দ্য ব্লেডসরা।

অবশ্য ইউনাইটেডও খুব একটা ভালো অবস্থায় নেই। পয়েন্ট টেবিলের সাতে থাকা রেড ডেভিলদের সেরা চারে থাকার সম্ভবনা শেষ। তবে এখনও টিকে আছে ইউরোপা লিগে কোয়ালিফাই করার সুযোগ। সেটা নিশ্চয়ই কাজে লাগাতে চাইবে এরিক টেন হ্যাগের দল।
 
অবশ্য ইপিএলে শেফিল্ডের তুলনায় খুব যে ভালো অবস্থায় আছে ইউনাইটেড সেটা বলারও সুযোগ নেই। শেষ ৭ ম্যাচে মাত্র একটাতে জিতেছে টেন হ্যাগের দল। হেরেছে তিনটিতে। এফএ কাপে চ্যাম্পিয়নশিপ দল কভেন্ট্রিকে হারাতেই ঘাম ঝরেছে দলটার। তোপের মুখে কোচ। মৌসুম শেষ রেড ডেভিল ডাগআউটে তিনি থাকবেন না, সেটা এক রকম নিশ্চিত। তারপরও চাইবেন শেষটা রাঙাতে। 

 

 

কিউএনবি/আয়শা/২৪ এপ্রিল ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit