বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

রিজওয়ানকে টি-টোয়েন্টির ব্র্যাডম্যান বললেন শাহিন আফ্রিদি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১১২ Time View

স্পোর্টস ডেস্ক : সর্বকালের অন্যতম সেরা ব্যাটার ডন ব্র্যাডম্যান। ৫২ টেস্ট খেলে তার ঈর্ষণীয় ৯৯.৯৪ গড় এখনো অনেকের চোখেমুখে বিস্ময় জাগিয়ে তোলে। সাবেক এই অজি ব্যাটার যখন খেলতেন তখন টি-টোয়েন্টি তো দূরের কথা ওয়ানডে ক্রিকেটও ভূমিষ্ঠ হয়নি। তার সঙ্গে অনেকেরই তুলনা করা হয়েছে। এবার নিজ দলের সতীর্থ মোহাম্মদ রিজওয়ানকে টি-টোয়েন্টির ব্র্যাডম্যান বললেন শাহিন শাহ আফ্রিদি।  

চলমান নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটের দাপুটে জয় পায় পাকিস্তান। সে ম্যাচে অপরাজিত ৪৫ রানের ইনিংস খেলার পথে টি-টোয়েন্টিতে দ্রুততম ৩ হাজার রানের রেকর্ডের মালিক হয়েছেন রিজওয়ান। যা ছুঁতে তাকে খেলতে হয়েছে ৭৯ ইনিংস। তাতেই ছাড়িয়ে যান ৮১ ইনিংসে ৩ হাজার রান করা বাবর আজম ও বিরাট কোহলিকে।

রিজওয়ানকে অভিনন্দন জানিয়ে শাহিন টুইটারে লেখেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটের ব্র্যাডম্যান ও পাকিস্তানের সুপারম্যান মোহাম্মদ রিজওয়ানকে ৩ হাজার রান করার জন্য শুভেচ্ছা। আপনার প্রভাব খেলাটিকে রূপান্তরিত করেছে এবং সংশয়বাদীদের চুপ করিয়ে দিয়েছে। এভাবেই উড়তে থাকুন, চ্যাম্পিয়ন! আপনি অনেকের জন্যই অনুপ্রেরণা।’

রিজওয়ানের রেকর্ড ছোঁয়ার রাতে ১৩ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন শাহিন। তাই তাকে ধন্যবাদ জানাতে ভোলেননি রিজওয়ান। টুইটারে তিনি লেখেন, ‘পাকিস্তান দলের তারকাদের একত্রিত করায় এবং আমার জন্য আরেকটি দুর্দান্ত উদযাপনের উপলক্ষ এনে দেওয়ায় শাহিন শাহ আফ্রিদিকে অনেক ধন্যবাদ। অটুট সমর্থনের জন্য আমাদের অসাধারণ ভক্তদের ও আমার সব সতীর্থদের প্রতি কৃতজ্ঞ আমি। যেটা আগেও বলেছি, আমার আর অধিনায়ক বাবরের রেকর্ড একই।’

কিউএনবি/অনিমা/২৪ এপ্রিল ২০২৪,/দুপুর ১২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit