বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

কেন আইপিএলের মতো রান হবে না বিশ্বকাপে, জানালেন ওয়ার্নার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৯৮ Time View

স্পোর্টস ডেস্ক : দারুন উইকেটের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রানের বন্যা বইছে। রেকর্ড গড়ে নিজেদের রেকর্ডই ভেঙেছে সানরাইজার্স হায়দরাবাদ। বাকিরাও পাচ্ছে রান। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে এমন হবে কিনা? এই প্রশ্নে ওয়ার্নার জানান ভিন্ন কথা। উইকেটের পার্থক্য বুঝালেন তিনি।

আগামী জুন মাসে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে আয়োজন করছে এবারের আসর। দেশগুলোর মাঠ আইপিএলের মতো হবে না বলে মনে করেন ওয়ার্নার। তিনি জানান মন্থর হবে বিশ্বকাপের উইকেট।  

অজি ওপেনার বলেন, ‘মন্থর ও টার্নিং থাকবে (উইকেট)। উইকেট নিচু বাউন্সের ও মন্থর হবে। আমরা যখন ২০১০ সালে বিশ্বকাপ খেললাম, তখনও উইকেট বড় রানের ছিলো না। বিশ্বকাপে ভালো করতে অ্যাঙ্কর করা ব্যাটারের দরকার। যেমন মাইক হাসি আমাদের জন্য এই কাজটা করে দিয়েছিল।

আইপিএলে বড় রান হওয়ার পেছনে উইকেটের সঙ্গে বাউন্ডারির ভূমিকাও দেখছেন এই বাঁহাতি ওপেনার। এ ব্যাপারে তিনি বলেন, ‘এখানে উইকেট খুব ভালো, ফ্ল্যাট, ভীষণ শক্ত ও বড় রানের। আর আপনি যখন ছোট বাউন্ডারি দেখবেন, অনেক বড় রানের ম্যাচ হবে।’

কিউএনবি/অনিমা/২৪ এপ্রিল ২০২৪,/সকাল ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit