শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

মনিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে ১৩ প্রার্থীর প্রতিক বরাদ্দ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২৬৭ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : প্রথমধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদের নির্বাচনে যশোরের মনিরামপুরে গতকাল মঙ্গলবার তিনটি পদের বিপরীতের মোট ১৩ জন প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ করা হয়। প্রার্থীরা সবাই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের। এর মধ্যে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং সংরিক্ষত(মহিলা) ভাইস চেয়ারম্যান পদে ছয়জন।

সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ^াস জানান, ১৩ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে তিনজন। এরা হলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু (আনারস), সাধারন সম্পাদক ফারুক হোসেন (মোটরসাইকেল), সহসভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন (ঘোড়া) প্রতিক পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পুরুষ পদে চার জন। এর হলেন উপজেলা যুবলীগ নেতা মঞ্জুর আক্তার (চশমা), সাবেক ছাত্র লীগ নেতা সন্দীপ ঘোষ (টিউবওয়েল), শরিফুল ইসলাম (টিয়াপাখি), খেদাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম আব্দুল হক (তালা) প্রতিক পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে চয়জন। এরা হলেন যুবমহিলা লীগ নেত্রী বর্তমান ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার (কলস), সাবেক উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আমেনা বেগম (হাঁস), পৌর যুব মহিলা লীগের সভাপতি সুরাইয়া আক্তার ডেইজি (ফুটবল), উপজেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক মাজেদা খাতুন (পদ্মফুল), মাহবুবা ফেরদৌস পাপিয়া (বৈদুতিক পাখা), জেসমিন আক্তার (প্রজাপতি) প্রতিক পেয়েছেন।
উল্লেখ, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনিরামপুর ভোট গ্রহণ হবে আগামী ৮ মে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ এপ্রিল ২০২৪,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit