মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা ফরিদপুরে ইজিবাইকচালক হত্যায় দুইজনের যাবজ্জীবন ডোমার থানার বিশেষ অভিযানে মাদক মামলার ১০ জন আসামী গ্রেফতার পার্বতীপুরে মা মেয়ের আত্মহত্যার নতুন মোড়, হত্যা সন্দেহে পরিবারের সংবাদ সম্মেলন  

নওগাঁয় কবি তিথি আফরোজের সঙ্গে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৮৬ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সাহিত্য পরিষদের উদ্যোগে কবির আড্ডা পর্ব- ৩ অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৭ টায় শহরের ফুড প্যালেসে আড্ডার আয়োজন করে স্থানীয় শিল্প সাহিত্য বিষয়ক সংগঠন  ‘নওগাঁ সাহিত্য পরিষদ’। আড্ডায় আলোচনার মূলে ছিলেন কবি তিথি আফরোজ। 

এসময় সংগঠনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক লেখক বরেন্দ্র ফরিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার রবিন শীষ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি কবি ও কথাসাহিত্যিক মনোয়ার হোসেন লিটন, সাপ্তাহিক প্রজন্মের আলো পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, কবি ও গল্পকার হাবিব রতন প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক চর্যাপদ গবেষক ও গল্পকার আশরাফুল নয়ন।  

আড্ডায় কবি তিথি আফরোজের সাহিত্যকর্ম ও ব্যক্তিজীবন তুলে ধরে আলোচনাসহ কবির রচিত কবিতা পাঠ করেন কবি অনিন্দ্য তুহিন, রফিক বকুল, মারিয়া নূর, রোকেয়া শাকিলা, আসলাম হোসেন, স্বপ্না মুনি, মোহাম্মদ নাসির, আবু রেজা, শহিদুল ফেরদৌস প্রমূখ। পরে সংগঠনের পক্ষ থেকে কবিকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৩ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit