মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

শচীন কন্যাকে ছেড়ে যার প্রেমে হাবুডুবু শুভমান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১৫০ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দলের তরুণ ক্রিকেটারদের মধ্যে অন্যতম সেরা পারফর্মার শুভমান গিল। জাতীয় দলে অভিষেকের পর থেকেই ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন তিনি। তার কারণে জাতীয় দলে তারকা ওপেনার লোকেশ রাহুলের জায়গা পাওয়া নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। 

শুভমান গিল ক্রিকেটে রাজত্ব শুরুর পর থেকেই ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের কন্যা সারা শচীনকে নিয়ে দেশটির সংবাদমাধ্যমে অনেক প্রতিবেদন হয়। প্রতিটি প্রতিবেদনেই দাবি করা হয় শচীন কন্যার প্রেমে মজেছেন শুভমান গিল। 

শুভমনের বোনের সঙ্গেও মাঝেমধ্যে পার্টি করতে দেখা যেত শচীন কন্যা সারাকে। এমনকি শুভমানের সঙ্গে আম্বানীদের অনুষ্ঠানেও দেখা যায় সারাকে।

গত বছর সংযুক্ত আমিরাতে ভারতীয় খেলোয়াড় চিরাগ সুরি শুভমন গিল ও সারার বিয়ে নিয়ে মন্তব্য করেন। এক সাক্ষাৎকারে চিরাগকে জিজ্ঞাসা করা হয়, এরপর কোন ভারতীয় ক্রিকেট তারকা বিয়ে করছেন। তখনই সুরি বলেন, ‘আমার মনে হয় শুভমানের বিয়ে হবে। ওর তো সারা নামে এক প্রেমিকাও রয়েছে। যে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের মেয়ে।’

সম্প্রতি বিট্রিশ পপ তারকা এড শিরানের কাছে শুভমান স্বীকার করেছেন, প্রেমিকা রয়েছে তার। তবে তার নাম প্রকাশ্যে আনেননি তিনি। অনেকেরই অনুমান, শুভোনের সেই প্রেমিকা সারাই।

তবে এখন শোনা যাচ্ছে, প্রেম ভেঙেছে সারা-শুভমানের। নতুন সম্পর্কে রয়েছে ক্রিকেট তারকার। শোনা যাচ্ছে, সারা নন, এক স্পানিশ সুন্দরীর প্রেমে পড়েছেন শুভমান। তার খেলা দেখতে আজকাল মাঠে হাজির হচ্ছেন ওই নারী। শুভমান ভালো খেললে চোখেমুখে তৃপ্তি সেই নারীর। তার নাম মারিয়া অরোইয়োগ। যদিও এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি শুভমান।

 

কিউএনবি/অনিমা/২৩ এপ্রিল ২০২৪/দুপুর ১২:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit