বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

আর্জেন্টাইন তারকার গায়ে জিদানের জার্সি, রিয়াল মাদ্রিদকে নিয়ে জল্পনা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৪২ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৪-২৫ মৌসুমে লিভারপুলকে প্রিমিয়ার লিগের শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই আর্জেন্টাইন চলতি মার্চ মাসের নানা মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছবি ছিল জিদানের ৫ নম্বর জার্সি পরে তোলা একটি ছবি।

যদিও পোস্টে গালাতাসারের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের ছবিও ছিল, তবুও জিদানকে শ্রদ্ধা জানানো ছবিটিই শিরোনাম দখল করেছে। ২০২২ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়ন থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকেই রিয়াল মাদ্রিদের নজরে আছেন ম্যাক অ্যালিস্টার।

অ্যানফিল্ড ম্যাক অ্যালিস্টারের চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র দুই বছর বাকি। এই অবস্থায় তার এমন পোস্ট ভক্তদের মধ্যে আলোচনার ঝড় তুলেছে, বিশেষ করে যখন ক্লাবটি বড় ধরনের পরিবর্তনের মুখোমুখি। সম্প্রতি গালাতাসারের বিপক্ষে ইউরোপিয়ান নকআউট ম্যাচের আগে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন ম্যাক অ্যালিস্টার। তিনি জানান, এখনো নতুন চুক্তি নিয়ে কোনো আলোচনা শুরু হয়নি।

তিনি বলেন, ‘প্রথমেই আমি রায়ান গ্রাভেনবার্চকে অভিনন্দন জানাতে চাই। সে দারুণ খেলেছে এবং নতুন চুক্তি পাওয়ার যোগ্য। আমাদের প্রিমিয়ার লিগ জয়ে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমার ক্ষেত্রে এখনো কোনো চুক্তি আলোচনা শুরু হয়নি, তবে আমি তাড়াহুড়োয় নেই।’

এই গুঞ্জনের সময়টা লিভারপুল কোচ আর্নে স্লটের জন্যও গুরুত্বপূর্ণ, কারণ দলে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সুপারস্টার মোহামেদ সালাহ এরই মধ্যে মৌসুম শেষে লিভারপুল ছাড়ার ঘোষণা দিয়েছেন। ইবরাহিম কোনাটের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের চুক্তির মেয়াদ শেষের দিকে।

ম্যাক অ্যালিস্টারের বাবা কার্লোস ম্যাক অ্যালিস্টার অবশ্য জানিয়েছেন, তার ছেলে এই মুহূর্তে লিভারপুলেই মনোযোগী। তিনি বলেন, ‘অ্যালেক্সিস লিভারপুলে খুব খুশি এবং স্বাচ্ছন্দ্যে আছে।’এদিকে লিভারপুলের সামনে এখন বড় চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালে পিএসজির বিপক্ষের ম্যাচটি। ৮ এপ্রিল ফ্রান্সের রাজধানীতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে।

এই ম্যাচটি ম্যাক অ্যালিস্টারের জন্য নিজের সেরা ফর্মে ফেরার বড় সুযোগ। আর মাঠের বাইরে, লিভারপুল কর্তৃপক্ষের জন্য বড় প্রশ্ন—এখনই কি নতুন চুক্তি নিয়ে আলোচনা শুরু করবে, নাকি ঝুঁকি নিয়ে অপেক্ষা করবে, যা রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের সামনে তাদের অবস্থান দুর্বল করে দিতে পারে।

 

কিউএনবি/আয়শা/৩০ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit