সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
এইচএসসি পরীক্ষা জুনে, জানা গেল শুরুর সম্ভাব্য তারিখ এবারের ঈদযাত্রায় ৩৯৪ জনের প্রাণহানি: যাত্রী কল্যাণ সমিতি ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলেও রিজার্ভ ও আমদানি নিয়ে উদ্বেগ নেই: গভর্নর রেকর্ড দাম পাওয়া গ্রিনকে বোলিং করতে দিচ্ছে না অস্ট্রেলিয়া, ক্ষুব্ধ কেকেআর সরকারি খরচে ৪ লাখ ৬০ হাজার মামলায় আইনি সহায়তা পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযান, ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ ফুটসাল মাঠ চাইলেন সাবিনা, প্রধানমন্ত্রী বললেন, ‘অলমোস্ট ডান’ স্ত্রীসহ বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নানের আয়কর নথি জব্দ শাকিব খানকে নিয়ে মেসির সঙ্গে তুলনা মিশা সওদাগরের

মোস্তাফিজ কোথায় বেশি চাপে থাকেন, জানালেন পেসার শরিফুল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৭৬ Time View

স্পোর্টস ডেস্ক : আইপিএলে দুর্দান্ত শুরু করেছিলেন বাংলাদেশি তারকা পেসার মোস্তাফিজুর রহমান। টুর্নামেন্টের পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের হয়ে বল হাতে শুরুর দিকে ভালোভাবেই প্রমাণ করেছেন তিনি। তবে বর্তমানে কিছুটা খরুচে কাটার মাস্টার। এখন পর্যন্ত টুর্নামেন্টটির চলমান আসরে ৬ ম্যাচ খেলে ফিজ সংগ্রহ করেছেন ১১ উইকেট।

মোস্তাফিজের জাতীয় দলের সতীর্থ শরিফুল ইসলাম মনে করেন, জাতীয় দলের থেকে আইপিএলেই চাপ কম অনুভব করেন মোস্তাফিজ। 

সোমবার (২২ এপ্রিল) প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচ শেষে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন শরিফুল।

মোস্তাফিজ প্রসঙ্গে জাতীয় দলের এই তারকা পেসার বলেন, ‘আমার মনে হয় যে বাংলাদেশের থেকে আইপিএল মোস্তাফিজ ভাই ভালো উপভোগ করেন কারণ ওইখানে চাপটা কম। বাংলাদেশে হয়ত অনেক চাওয়া থাকে হয়ত একটু খারাপ হলে অনেক চাপ পড়ে যায়।’

তিনি বলেন, ‘উনি তো ধারাবাহিকভাবে পারফর্ম করছেন লাস্ট ২-৩ টা ম্যাচ হয়ত আশানুরূপ করতে পারেনি। চাপ বলতে সবার চাওয়াটা একটু বেশি থাকে কারণ লাস্ট কয়েকটা বছর তো উনি খুব ভালো পারফরম্যান্স করেছেন। উনি ভালো করছেন হয়তোবা সবার চাওয়া অনুযায়ী দুই-একটা ম্যাচে করতে পারেননি।’

 

কিউএনবি/অনিমা/২৩ এপ্রিল ২০২৪/সকাল ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit