বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম
কারাগারে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর প্রশ্নপত্র ফাঁসকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না : মোদি হামাস সদস্যদের রাখা কারাগারের অংশ ঘিরে কুমির রাখার জন্য পরিখা খনন শুরু করেছে ইসরায়েল প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির পিকঅ্যাক্স পাহাড় ঘিরে ট্রাম্পের এতো আগ্রহ কেন? সিআইএর গোপন স্থাপনায় ইরানি হামলায় রুশ সম্পৃক্ততা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র ছাত্রদের সমর্থন করে সমালোচিত, কড়া জবাব দিলেন অরিজিৎ শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলনে সালমান খানের সমর্থন যুক্তরাজ্যের প্রথম ‘এআই’ মন্ত্রী হলেন ভারতীয় বংশোদ্ভূত এমপি জেনেরিক ওষুধে ২০২৮ সালে ১০০ ও পরে ২০০ শতাংশ শুল্কের ঘোষণা ট্রাম্পের

বিচ্ছেদের দীর্ঘ জল্পনা, অবশেষে খোলাসা করলেন ঐশ্বরিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১৭৬ Time View

বিনোদন ডেস্ক : ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদ হচ্ছে— বছরখানেক ধরে বলিপাড়ায় এই জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছিল, বচ্চন পরিবারের সঙ্গে ক্রমাগত নাকি দূরত্ব বাড়ছিল অভিনেত্রীর। মাসখানেক আগে ননদ শ্বেতা নন্দার ৫০তম জন্মদিনের পার্টিতেও দেখা যায়নি অভিষেক-ঐশ্বরিয়াকে। তার আগে বচ্চনদের দীপাবলির অনুষ্ঠানেও অনুপস্থিত ছিলেন অভিনেত্রী। যার ফলেও তাদের সম্পর্কের সমীকরণ নিয়ে বেশ জলঘোলা হয়। অবশেষে নিজের ১৭তম বিবাহবার্ষিকীর দিনই বিষয়টি খোলাসা করলেন ঐশ্বরিয়া।

২০০৭ সালে অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী। প্রায় ১৬ বছরের দাম্পত্য জীবন অভিষেক-ঐশ্বরিয়ার। অভিষেকের সঙ্গে বিয়ের পর বলিপাড়ার এমন কোনও অনুষ্ঠান দেখা যায়নি, যেখানে ঐশ্বরিয়া একা উপস্থিত ছিলেন। সব সময় অভিষেকের সঙ্গেই দেখা যেত তাকে। কিন্তু গত বছরে যেন বদলে যায় সেই ছবি। একে অপরকে ছাড়াই যাচ্ছেন সব জায়গায়। গত প্রায় দু’দশকের পথচলায় একাধিকবার বিভিন্ন ধরনের গুঞ্জন তৈরি হয়েছে বচ্চন পরিবারকে ঘিরে। এবার অবশ্য সব জল্পনার অবসান ঘটিয়ে ২১ এপ্রিল অভিষেক ও মেয়ে আরাধ্যার সঙ্গে ছবি দিলেন ঐশ্বরিয়া।

ক্যাপশনে শুধুই হৃদয়ের ইমোজি। মায়ের কাঁধে মাথা দিয়ে রয়েছে আরাধ্যা। মেয়ের মাথায় থুতনি ঠেকিয়ে পোজ অভিষেকের, এটি ছিল একটি সেলফি, যা তুলেছেন ঐশ্বরিয়া। এই একই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন জুনিয়র বচ্চন। আসলে গত কয়েক মাস ধরে তাদের নিয়ে যেসব জল্পনা ঘনীভূত হয়েছে, এই একটি পোস্টেই যেন সব কিছু স্পষ্ট করে দিয়েছেন ঐশ্বরিয়া-অভিষেক। তাদের দাম্পত্য জীবন যে মজবুত, সেই বার্তাই যেন দিলেন সাবেক এই বিশ্ব সুন্দরী।

কিউএনবি/অনিমা/২২ এপ্রিল ২০২৪,/সকাল ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit