বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

অবশেষে স্বাভাবিক হলো এমিরেটস-এর ফ্লাইট

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তীব্র বৃষ্টির কারণে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় একরকম স্থবির হয়ে পড়েছিলো সংযুক্ত আরব আমিরাতের সাধারণ বাসিন্দাদের জনজীবন। স্থানীয় সময় গতকাল শনিবার থেকে নিয়মিত ফ্লাইটের সময়সূচি সচল-স্বাভাবিক করতে পেরেছে দুবাইয়ের ফ্ল্যাগশিপ এয়ারলাইনস এমিরেটস। 

বিমান সংস্থাটির প্রেসিডেন্ট স্যার টিম ক্লার্ক এয়ারলাইন যাত্রীদের কাছে একটি খোলা চিঠি দিয়েছেন। সেই চিঠিতে তিনি বলেছেন, আজ শনিবার সকাল থেকে আমাদের নিয়মিত ফ্লাইটের সময়সূচি আগের মতো সচল হবে। বিমানবন্দর ট্রানজিট এলাকায় পূর্বে আটকে পড়া যাত্রীদের পুনরায় বুক করা হয়েছে এবং তারা গন্তব্যে যাওয়ার পথে রয়েছেন। 

ক্লার্ক বলেছে ‘পুনরায় বুক করা যাত্রী এবং ব্যাগের ব্যাকলগ পরিষ্কার করতে আমাদের আরও কিছু দিন লাগবে,’ এবং আমরা আমাদের গ্রাহকদের ধৈর্য এবং পরিস্থিতি অনুধাবনের জন্য আহ্বান জানাচ্ছি। এদিকে, দুবাইয়ের বিমান, স্থল এবং সমুদ্র বন্দরে পাসপোর্ট কর্মকর্তাদের নিরন্তর প্রচেষ্টায় ১৫ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত অতিবৃষ্টির কারণে বিপাকে পরা যাত্রীদের দুবাই ছাড়ার প্রক্রিয়া স্বাভাবিক করতে পেরেছে। 

দুবাইতে রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্সের জেনারেল ডিরেক্টরেট (জিডিআরএফএ দুবাই) বলেছে যে ডিরেক্টরেট, জিডিআরএফএ দুবাইয়ের পরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আহমেদ আল মারির সরাসরি তত্ত্বাবধানে, চার লাখ ১৯ হাজার ৪৭ যাত্রীর দুবাইতে আসা ও দুবাই ছাড়ার প্রক্রিয়ার সব ধরনের বাধা উতরে যেতে পেরেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২১ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit