মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

এরদোগান, আপনার লজ্জা হওয়া উচিত: ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠক করায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে আক্রমণ করে টুইট করেছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজ।

হানিয়ার সঙ্গে তুর্কি প্রেসিডেন্টের বৈঠক নিয়ে নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন ইসরাইল কাটজ।

পোস্টে হানিয়া-এরদোগানের বৈঠকের একটি ছবি যুক্ত করেছেন। ছবিতে দুই নেতাকে হাত মোলাকাত করতে দেখা যায়।

ইসরাইল কাটজ তার পোস্টের একটি অংশে লিখেছেন, ‘রিসেপ তাইয়েপ এরদোগান, আপনার লজ্জা হওয়া উচিত!’

গতকাল শনিবার ইস্তানবুলে এরদোগান ও হানিয়ার মধ্যে আড়াই ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক হয়।

তুর্কি প্রেসিডেন্টের যোগাযোগ অফিস বলেছে, বৈঠকে দুই নেতা ফিলিস্তিনের গাজা পরিস্থিতি সম্পর্কিত বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছেন।

গাজার শাসকগোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান হানিয়া। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, এরদোগানের সঙ্গে আলোচনার জন্য হানিয়া গত শুক্রবার সন্ধ্যায় তুরস্কের ইস্তানবুলে পৌঁছান।

হানিয়ার সঙ্গে বৈঠকের আগে গত বুধবার এরদোগান বলেছিলেন, তিনি ফিলিস্তিনিদের সংগ্রামকে সমর্থন দিয়ে যাবেন। তিনি নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কণ্ঠস্বর হবেন।

কিউএনবি/অনিমা/২১ এপ্রিল ২০২৪/দুপুর ১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit