শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নৌকা ডুবে ৫৮ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বানগুইয়ে এমপোকো নদীতে গত শুক্রবার এক নৌকাডুবির ঘটনায় ৫৮ জন নিহত হয়েছেন। তারা সবাই নৌকায় করে এক গ্রাম্য নেতার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। 

শনিবার মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের নাগরিক সুরক্ষাসংক্রান্ত বিভাগের প্রধান রয়টার্সকে এসব তথ্য জানান। 

একই কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নৌকাডুবিতে কমপক্ষে ৫৮ জন মারা গেছেন। আর মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র সরকারের এক মুখপাত্র প্রাথমিকভাবে ৩০ জনের বেশি মানুষের প্রাণহানির খবর নিশ্চিত করেছেন।

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের নাগরিক সুরক্ষাসংক্রান্ত বিভাগের প্রধান টমাস জিমাসে রয়টার্সকে বলেন, ‘ঘটনার ৪০ মিনিট পর আমরা খবর পেয়েছি। উদ্ধারকারীরা প্রায় ৫০টি নিথর দেহ উদ্ধার করেছে।’

টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ওই কর্মকর্তা আরও বলেন, এমপোকো নদীতে ওই নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের খোঁজে অভিযান অব্যাহত আছে।
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র সরকারের মুখপাত্র ম্যাক্সিম বালালু বলেছেন, প্রাণহানির সংখ্যা ৩০ এর ওপরে। তিনি সবাইকে নৌপরিবহণ সংক্রান্ত নিরাপত্তা বিধিগুলো ভালোভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নৌকাটি ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করছিল। প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওর বরাতে বার্তা সংস্থাটি বলছে, ডুবে যাওয়ার সময় কাঠের নৌকাটিতে তিন শতাধিক যাত্রী ছিলেন। তাদের কেউ দাঁড়িয়ে ছিলেন, আবার কেউ কাঠের কাঠামোর ওপর বসে ছিলেন।

নৌকার আরোহীরা মাকোলো গ্রামপ্রধানের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাচ্ছিলেন। বানগুই থেকে গ্রামটির দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার।

দেশটির সরকার শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছে। এ ঘটনায় তদন্ত শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।
 

কিউএনবি/অনিমা/২১ এপ্রিল ২০২৪/দুপুর ১২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit