মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

দুর্গাপুরে শিক্ষার্থী আত্মহত্যায় মামলা,অভিযুক্ত পলাতক

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ৭৮ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের ঠাকুরবাড়ী কান্দা এলাকার আঁখি আক্তার (২০) নামের এক শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় প্রধান অভিযুক্ত নুরুজ্জামান রনি (২৪) সহ তিন জনের নাম উল্লেখ করা হয়। শনিবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন নিহত শিক্ষার্থীর পিতা মোঃ হোসেন আলী মিলন।

মামলা সুত্রে জানা গেছে, পাশ^বর্তি বুরুঙ্গা এলাকার আবুল কাশেম এর ছেলে নুরুজ্জামান রনি (২৪) এর সাথে ঠাকুরবাড়ী কান্দার হোসেন আলী মিলনের মেয়ে আঁখি আক্তারের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো এবং পরবর্তি সময়ে বিয়ের আশ^াসে শারীরিক সম্পর্ক করে অভিযুক্ত নুরুজ্জামান। ঈদুল ফিতরের সময় আঁখি আক্তারকে বিয়ে করবে বলে কথা দেয় অভিযুক্ত রনি। ওই কথা ঠিক রাখার জন্য রনির বাড়িতে আঁখি নিজেই গিয়ে হাজি হয় এবং বিয়ের কথা বলে। পরবর্তিতে ছেলের বাবা ও ফুফু আঁখিকে অকথ্য ভাষায় গাল-মন্দ করে আপাতত বিয়ে করবে না বলে বাড়ি থেকে বের করে দেয়। এ বিষয়টি আঁখি তার পরিবারকে অবহিত করে কান্নাকাটি শুরু করে।

এই ঘটনার পর গত ১২ এপ্রিল শুক্রবার সকালে ক্ষোভে ও অভিমানে বিষপানে আত্মহত্যা করে আঁখি আক্তার। এরই জের ধরে দুর্গাপুর থানায় মামলা এক দায়ের করেন নিহত শিক্ষার্থীর পিতা মোঃ হোসেন আলী মিলন।এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আকিকুজ্জামান বলেন, মামলার অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা পেয়েছি। অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

কিউএনবি/অনিমা/২০ এপ্রিল ২০২৪/বিকাল ৪:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit