বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

রাঙামাটির চন্দ্রঘোনায় পুলিশী অভিযানে গ্রেফতার- ৭

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৭৪ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ এর বিশেষ  অভিযানে সি আর মামলার পরোয়ানাভুক্ত সাত পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।  চন্দ্রেঘোনা থানার অফিসার ইনচার্জ মোঃ আনচারুল করিম আসামীদের গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, সম্প্রতি রাঙামাটির আদালত থেকে আমাদের থানায় আসামীদের গ্রেফতারের নির্দেশনা সম্বলিত ওয়ারেন্ট আসে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত সমেয় চন্দ্রঘোনা থানার এস আই মকবুলের নেতৃত্বে এস আই মাহবুব, এএস আই তাহের, এএস আই মনির, এএস আই তপন সঙ্গীয় ফোর্সসহ রাইখালী ইউনিয়নের জগনাছড়ি, কারিগর পাড়া এবং রাইখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সি আর মামলা নং- ৫০৯/২৩ এর পরোয়ানাভুক্ত পলাতক আসামী ক্য প্রু মার্মা, মাহলাচিং মারমা, অংছাইং মার্মা, থোয়াই চিং মার্মা, ক্যজইউ মার্মা,মইক্রাই মার্মা এবং সাচিংমং মারমাকে গ্রেফতার করা হয়। আসামীরা সকলেই কাপ্তাই উপজেলাধীন রাইখালী ইউনিয়নের জগনাছড়ি এলাকার বাসিন্দা।

গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার বিকেলে রাঙামাটির আদালতে প্রেরণ করা হবে বলেও জানিয়েছেন চন্দ্রঘোনা থানার ওসি আনচারুল করিম।

 

 

কিউএনবি/আয়শা/১৮ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit