বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাটিরাঙ্গায় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা প্রদান। ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে ‘ডিপ স্টেট’ স্ট্রাটেজি সাজিয়ে দিয়েছিল বাংলাদেশের স্বাধীনতা দিবসে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর শুভেচ্ছা ‘বুড়ো হাড়ের ভেলকি’, টানা চার আসরে সেরা রফিক দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন রাঙ্গামাটিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত রাঙামাটি-চট্টগ্রাম সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি বাস উল্টে আহত-২০ ‎হাতীবান্ধায় পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ চম্পট, রাতভর অভিযানে সেই চুরির আসামি পুনরায় গ্রেপ্তার

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ : বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম-এর ২০২৪ সালের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের মেরিনা তাবাসসুম। 

বুধবার ২০২৪ সালের প্রভাবশালী ব্যক্তিদের এই তালিকা প্রকাশ করেছে ম্যাগাজিনটি।

মেরিনা পেশায় স্থপতি। উদ্ভাবক ক্যাটাগরিতে প্রভাবশালীদের তালিকায় জায়গা পেয়েছেন তিনি।

মেরিনার সঙ্গে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে আছেন রাশিয়ার ইউলিয়া নাভালনায়া, শান্তিতে নোবেলজয়ী ইরানের মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদী, পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কসহ অনেকে। 

এছাড়া বলিউড অভিনেত্রী আলিয়া ভাট শিল্পী ক্যাটাগরিতে এই তালিকায় স্থান পেয়েছেন।

মেরিনা সম্পর্কে টাইম লিখেছে, সচরাচর পুরস্কারজয়ী স্থপতিদের সঙ্গে পরোপকার শব্দটি তেমন একটা উল্লেখ করা হয় না। তবে মেরিনা তেমন সাধারণ নন। তিনি স্থাপত্য চর্চায় এমন একটি চর্চা তৈরি করেছেন, যাতে স্থানীয় সংস্কৃতি ও মূল্যবোধের পাশাপাশি আমাদের এই ধরিত্রী যে বিপদের মধ্য দিয়ে যাচ্ছে তা অগ্রাধিকার পায়।

টাইম আরও লিখেছে, জলবায়ু পরিবর্তনের বড় ঝুঁকিতে থাকা বাংলাদেশে মেরিনা এমন এক ধরনের বাড়ি তৈরি করেছেন, যার নির্মাণ ব্যয়ও কম এবং সহজে স্থানান্তর যোগ্য। 

স্থপতি মেরিনা এর আগেও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। ২০২১ সালে মানবিক ঘর তৈরির জন্য যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ সন পদক পান তিনি। ২০২০ সালে ব্রিটিশ সাময়িকী প্রসপেক্ট’র ৫০ চিন্তাবিদের মধ্যে শীর্ষ ১০ জনে স্থান করে নিয়েছিলেন তিনি। মেরিনা ১০ জনের মধ্যে তৃতীয় হন।

এছাড়া ঢাকার দক্ষিণখানে বায়তুর রউফ নামের একটি শৈল্পিক নকশার মসজিদের স্থপতি হিসেবে ২০১৮ সালে জামিল প্রাইজ পান মেরিনা। এর আগে একই নকশার জন্য ২০১৬ সালে পান সম্মানজনক আগা খান পুরস্কার। সুলতানি আমলের স্থাপত্যের আদলে এ মসজিদ ২০১২ সালে নির্মিত হয়।

কিউএনবি/অনিমা/১৮ এপ্রিল ২০২৪/দুপুর ১২:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit