সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

নওগাঁয় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা 

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১০৫ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : সারাদেশের ন্যায় যথাযোগ্য মযার্দায় নওগাঁয় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে দিবসটি উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা‘র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন নওগাঁর পুলিশ সুপার (সদ্যপ্রদন্নোতি) গাজিউর রহমান পি‘পিএম, সাবেক অধ্যাপক আতাউল হক সিদ্দিকী, সাবেক ডেপটি কমান্ডার আফজাল হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক প্রমূখ। বক্তারা ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বিভিন্ন তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। 
এরআগে দিবসটি উপলক্ষে নওগাঁ জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যলয়ে জাতীয়, দলীয় পতাকা উত্তলন ও বঙ্গবন্ধুসহ জাতীয় নেতৃবৃন্দের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং এক মিনিট নিরবতা পালন সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে। এসময় নওগাঁ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক, আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক জাবেদ জাহাঙ্গীর সোহেল সহ জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

 

কিউএনবি/আয়শা/১৭ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit